উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘটনা কোন কোন ক্ষেত্রে তুলনীয় ?
উত্তর: 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত নবাব সিরাজউদ্দৌলার দরবারের বিশৃঙ্খল পরিস্থিতি এবং তার পরিপ্রেক্ষিতে নবাবের করুণ পরিণতির সঙ্গে উদ্দীপকটি তুলনীয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার দরবারে বিশৃঙ্খল পরিস্থিতি লক্ষ করা যায়। সেখানে নবাবের অমাত্যবর্গ নবাবের নির্দেশ অমান্য করে ইংরেজদের পক্ষে কাজ করে। অসহায় নবাব তা বুঝতে পেরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। ফলে পলাশির যুদ্ধে নবাবের বিপুল সমরসামর্থ্য থাকার পরও নবাবকে করুণ পরিণতি বরণ করতে হয়। উদ্দীপকে লক্ষ্মণ সেনের বিশাল সৈন্যবাহিনী ছিল। কিন্তু বখতিয়ার খলজির মাত্র সতেরো জন সৈন্যের কাছে তারা পরাজয় বরণ করেছে। বখতিয়ার খলজির যুদ্ধকৌশল ও সাহসের কাছে তারা দাঁড়াতেই পারেনি। ফলে লক্ষ্মণ সেনকে পরাজয় বরণ করতে হয়েছে। পরাজিত লক্ষ্মণ সেন বাধ্য হয়ে রাজ্য ত্যাগ করে চলে যান। আর এই ক্ষেত্রে উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটক সমতুল্য।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘটনা কোন কোন ক্ষেত্রে তুলনীয় ?
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর