“উদ্দীপকের মুক্তিসেনা এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলা একই সূত্রে গাঁথা”— মন্তব্যটির যথার্থতা প্রমাণ করো।
উত্তর: বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ করে শহিদ হওয়ার দিক থেকে উদ্দীপকের মুক্তিসেনা এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলা একই সূত্রে গাঁথা'— মন্তব্যটি যথার্থ। বীর দেশপ্রেমিক সাহসীরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে স্বাধীনতা অর্জন ও দেশের মানুষের অধিকার সুরক্ষার জন্য আগ্রাসী দেশবিরোধী অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন। প্রয়োজনে দেশের স্বাধীনতার জন্য লড়াই-সংগ্রাম করে রণাঙ্গনে জীবন উৎসর্গ করে শহিদ হন। 'সিরাজউদ্দৌলা' নাটকের দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলা এবং উদ্দীপকের মুক্তিসেনারা এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করে জীবন উৎসর্গ করে গেছেন । ১৯৭১ সালে হানাদার পাকিস্তানি সেনা অন্যায় যুদ্ধে এ দেশের লাখ লাখ মানুষকে হত্যা করে। এ দেশের মানুষের বসতঘর জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেয়। ওই সকল দেশবিরোধী স্বাধীনতা ক্ষুণ্নকারী হানাদারের অপকর্ম রুখে দিতে এ দেশের দেশপ্রেমিক সাহসী বীর মুক্তিসেনা প্রাণপণে মুক্তিসংগ্রামে লিপ্ত হন । অনেক মুক্তিসেনা বীরত্বপূর্ণ লড়াই করে শত্রুর হাতে শহিদ হন। কিন্তু তাঁরা পিছপা হননি। একইভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের দেশপ্রেমিক স্বাধীনতাপ্রেমিক বাংলা-বিহার-উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা দেশের স্বাধীনতা রক্ষার জন্য ১৭৫৭ সালে পলাশির প্রান্তরে যুদ্ধ করে করুণ পরিণতির মুখে পতিত হন। 'সিরাজউদ্দৌলা' নাটকের বীর দেশপ্রেমিক সিরাজ শত্রুর অন্যায় দাবি মেনে নিয়ে জীবন বাঁচাননি । তিনি ইংরেজ বেনিয়া ও এ দেশীয় ষড়যন্ত্রকারী অশুভ শক্তিকে রুখে দিতে যুদ্ধ করে শহিদ হন। তাঁর কাছে নিজের জীবনের চেয়ে দেশের মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই করে জীবন উৎসর্গ করাই শ্রেয় বলে প্রতীয়মান হয়েছে। সেদিক থেকে উদ্দীপকের দেশপ্রেমিক মুক্তিসেনা ও নবাব সিরাজের শহিদ হওয়ার অনুষঙ্গে মিল রয়েছে। এসব দিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ বলা যায়।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“উদ্দীপকের মুক্তিসেনা এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলা একই সূ…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর