উদ্দীপকে বর্ণিত পঙ্গু লোকটির বিশ্বাসঘাতকতার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কতটুকু মিল আছে- আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পঙ্গু লোকটির বিশ্বাসঘাতকতার সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজদের কর্মকাণ্ডের অনেকাংশে মিল লক্ষ করা যায়। 'সিরাজউদ্দৌলা' নাটকে ইংরেজরা বিশ্বাসঘাতক ও আধিপত্যবাদী শক্তির ভূমিকা পালন করেছে। এদেশে ব্যবসায়ের জন্য এলেও তাদের প্রকৃত উদ্দেশ্য ছিল ক্ষমতা দখল করা। আর এজন্য তারা কূটকৌশলের আশ্রয় নেয়। নবাব সিরাজউদ্দৌলার সাথে চুক্তি ভঙ্গ করে ষড়যন্ত্রের মাধ্যমে তাঁকে সিংহাসনচ্যুত করার চেষ্টা করে। অবশেষে নবাবের বিশ্বাসঘাতক অমাত্যদের হাত করে ইংরেজরা পলাশির যুদ্ধে অবতীর্ণ হয় এবং বাংলার সার্বভৌমত্বকে কুক্ষিগত করে নেয়। উদ্দীপকে পঙ্গু লোকটি বিশ্বাসঘাতকতার এক ঘৃণ্য নিদর্শন উপস্থাপন করেছে। সে নিজের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য রাশেদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। লোকটি পঙ্গুত্বের ভান ধরে রাশেদের সরলতাকে ব্যবহার করে তার বাইকটি নিয়ে পালিয়েছে। এভাবে বিশ্বাসঘাতকতার আশ্রয় নিয়ে অন্যের সম্পদ লুণ্ঠনের ঘৃণ্য নজির 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজদের ক্ষেত্রেও পরিলক্ষিত হয়েছে। ফলে ভিন্ন প্রেক্ষাপটে হলেও উদ্দীপকের পঙ্গু লোকটির কর্মকান্ডে 'সিরাজউদ্দৌলা' নাটকের বিশ্বাসঘাতকতার দিকটি আংশিক ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত পঙ্গু লোকটির বিশ্বাসঘাতকতার সাথে 'সিরাজউদ্দৌলা' নাট…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর