“আংশিক সাদৃশ্য থাকলেও হুমায়ুন ও সিরাজউদ্দৌলার পরিণতি এক নয়”— বিশ্লেষণ করো।
উত্তর: নবাব সিরাজউদ্দৌলা উদ্দীপকের হুমায়ূনের মতো শক্ত হাতে শাসনকার্য পরিচালনা করলে নাটকে নবাব সিরাজউদ্দৌলার পরিণতি ভিন্ন হতে পারত । অল্প বয়সে সিংহাসনে আরোহণের পর থেকে দেশি-বিদেশি ষড়যন্ত্রের জালে আটকা পড়ে নবাব সিরাজউদ্দৌলাকে বরণ করতে হয় নির্মম পরিণতি ষড়যন্ত্রকারী আত্মীয়স্বজন ও অমাত্যবর্গের কারণে তাঁকে হারাতে হয় সিংহাসন । অবশেষে মৃত্যুই হয় তাঁর শেষ পরিণতি। উদ্দীপকের সম্রাট হুমায়ূন ষড়যন্ত্রের মুখোমুখি হলেও তাঁকে করুণ পরিণতির সম্মুখীন হতে হয় না। অল্পবয়সি সম্রাট হুমায়ূনও ক্ষমতারোহণের পর কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। কিন্তু তিনি রাজকার্য পরিচালনা করতে গিয়ে সিরাজউদ্দৌলার মতো বেসামাল হয়ে পড়েননি। সম্রাট হুমায়ূনের স্বজনরা তাঁর বিরোধিতা করলেও তিনি বিচলিত না হয়ে শক্ত হাতে তা দমন করে শাসনকার্য পরিচালনা করতে সক্ষম হন। নবাব সিরাজউদ্দৌলা কোমল মানবীয় গুণাবলিতে আচ্ছন্ন হয়ে শাসনকার্যে কঠোর হতে পারেননি। তিনি শওকতজঙ্গ ও মিরজাফরকে যথার্থ শাস্তি দেননি, ঘসেটি বেগমের প্রতিও ছিলেন স্বভাবজাত দুর্বল। আর তিনি নিজের বিশ্বাসঘাতক অমাত্যদের সরল মনে বিশ্বাস করেছিলেন। তাই তাঁর ভাগ্যে জুটেছে করুণ পরিণতি তথা মৃত্যু। ঐতিহাসিক এমন নির্মম বাস্তবতার পরিপ্রেক্ষিতে বলা যায়, নবাব সিরাজউদ্দৌলা উদ্দীপকের হুমায়ূনের মতো শক্ত হাতে শাসনকার্য পরিচালনা করলে নাটকে নবাব সিরাজউদ্দৌলার পরিণতি ভিন্ন হতে পারত— প্রশ্নোক্ত মন্তব্যটি সঠিক ও যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“আংশিক সাদৃশ্য থাকলেও হুমায়ুন ও সিরাজউদ্দৌলার পরিণতি এক নয়”— বিশ্…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর