উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন দিকটিকে নির্দেশ করে? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের বর্গিরা 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিত্ব করে। 'সিরাজউদ্দৌলা' নাটকের ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ সেনাপতি ও কর্মকর্তারা এ দেশে বাণিজ্য করার নামে এ দেশের মানুষের সহায় সম্পদ অবাধ লুণ্ঠনের অপচেষ্টা চালায়। তারা সুযোগ পেলেই এ দেশের লবণ চাষি কৃষকের লবণ লুণ্ঠন, কৃষকের কৃষিপণ্য বিনা টাকায় ছিনিয়ে নিত। তাদের অবাধ লুণ্ঠনের কারণে বাংলার মানুষ তৎকালে হিমশিম খাচ্ছিল। ইংরেজ | বেনিয়াদের এই অপকর্মের দিকটি ছিল ঠিক বর্গি লুটেরাদের মতোই। উদ্দীপকের বর্গিরা এ দেশের মানুষের ওপরে খাজনা আদায় ও নানা অজুহাতে অর্থ-সম্পদের অবাধ লুণ্ঠন চালাত। ওই বর্গি দস্যুদের মতোই ১৯৭১ সালে এ দেশের মানুষের জানমাল লুণ্ঠন ও ধ্বংস করার অপকর্মে লিপ্ত হয় পাকিস্তানি হানাদার বাহিনী। পাকিস্তানি হানাদারদের অপকর্ম ও অন্যায় আচরণ রুখে দিতে এ দেশের সূর্যসন্তান মুক্তিসেনা যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেন। উদ্দীপকের বর্গিদের মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজ বণিক দস্যুরা এ দেশের মানুষের অর্থ-সম্পদ লুণ্ঠন করে । তাদের অবাধ লুণ্ঠন অব্যাহত রাখার জন্য বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের পতন ঘটায় ষড়যন্ত্রমূলক অন্যায্য ও প্রহসনের যুদ্ধে। এসব দিক বিচারে, উদ্দীপকের বর্গিরা 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজ ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিত্ব করে বলা যায়।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন দিকটিকে নির্দেশ করে? আলোচনা করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর