"উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের আংশিক চিত্র মাত্র"- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকটি কেবল 'ঘসেটি বেগম' চরিত্রটিকে চিত্রিত করার ফলে তা 'সিরাজউদ্দৌলা' নাটকের আংশিক চিত্রকে ধারণ করে। 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত হয়েছে পলাশির যুদ্ধে বাংলার স্বাধীনতা হরণ হওয়ার সামগ্রিক দৃশ্যপট। এখানে সিরাজউদ্দৌলার দেশপ্রেম ছিল নাটকের মূল উপজীব্য। পাশাপাশি বাংলার বিশ্বাসঘাতক ও ইংরেজ বেনিয়াদের দৌরাত্ম্যও আলোচ্য। উদ্দীপকে আলোচিত হয়েছে রুনু ও ঝুনু নামক দু'বোনের কথা। তারা মূলত আলোচ্য উপন্যাসের ঘসেটি বেগম ও আমিনা বেগমের কথা স্মরণ করায়। ঝুনুর স্বার্থপর আচরণ ঘসেটি বেগমের অনুরূপ। আবার ঘটনাক্রমে মিল রয়েছে ঝুনু ও ঘসেটি বেগমের মধ্যে। 'সিরাজউদ্দৌলা' নাটক শুধু স্বার্থপরতার ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়নি। পারিবারিক জীবনের স্বার্থপর ঘটনাপ্রবাহ নাটকের একটি অংশের আলোচ্য। কিন্তু মূল অংশ জুড়ে রয়েছে বাংলার বিপন্ন স্বাধীনতা ও নবাব সিরাজউদ্দৌলার দেশপ্রেম। মূলত নবাব সিরাজউদ্দৌলার দেশপ্রেমই নাটকের মূল উপজীব্য। তবু বিশ্বাসঘাতকদের জন্য পরাজিত অবস্থায় নাটকের সমাপ্তিতে নবাব সিরাজউদ্দৌলাকে পাই আমরা। তাই যথার্থই বলা যায়, উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের আংশিক চিত্র মাত্র।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের আংশিক চিত্র মাত্র"- বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর