শাহীন চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? কীভাবে?
উত্তর: শাহীন চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকের রবার্ট ক্লাইভ চরিত্রের প্রতিনিধিত্ব করে। রবার্ট ক্লাইভ ছিল উচ্ছৃঙ্খল প্রকৃতির। তার দৌরাত্ম্যে অস্থির হয়ে বাবা- মা তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি দিয়ে ভারতবর্ষে পাঠান। ক্লাইভ ভারতবর্ষে এসে অন্যায় ও লুটতরাজ চালিয়েছিল। আবার ভারতবর্ষ লুণ্ঠন করা বিপুল পরিমাণ অর্থ ব্রিটিশ কোষাগারে জমা না দিয়ে তা আত্মসাতের অভিযোগে অভিযুক্তও হয়েছিল। উদ্দীপকের শাহীন 'সিরাজউদ্দৌলা' নাটকের ক্লাইভের চারিত্রিক বৈশিষ্ট্যকেই ধারণ করছে। নেতিবাচক আচরণের কারণে মা-বাবার বিরাগভাজন হয় সে। ফলে তার মা-বাবা তাকে মামাবাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু সেখানেও সে নিজেকে শোধরাতে পারে না। চুরির দায়ে সেখান থেকেও বিতাড়িত হতে হয় তাকে। শাহীনের আচরণের এ সকল দিক 'সিরাজউদ্দৌলা' নাটকের রবার্ট ক্লাইভ চরিত্রকেই প্রতিনিধিত্ব করে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
শাহীন চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর