'টিপু সুলতান এবং নবাব সিরাজউদ্দৌলার জীবনের নির্মম পরিণতি একই সূত্রে গাঁথা'- মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: টিপু সুলতান ও নবাব সিরাজউদ্দৌলা দুজনকেই বিশ্বাসঘাতকতার শিকার হয়ে নির্মম পরিণতি বরণ করতে হয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার ছিল বিপুলসংখ্যক সৈন্য ও সমর-সার্মথ্য। কিন্তু তাঁর দরবারের সেনাপতি ও অমাত্যবর্গ ছিল বিশ্বাসঘাতক। তারা ইংরেজ বেনিয়াদের সাথে হাত মিলিয়েছিল। এ বিশ্বাসঘাতকতা ও প্রাসাদ-ষড়যন্ত্রই নবাবের লক্ষ্য পূরণে অন্তরায় হয়ে দাঁড়ায়। এজন্য পলাশির যুদ্ধে তাঁকে করুণ পরিণতি বরণ করতে হয়। উদ্দীপকের টিপু সুলতান একজন সাহসী বীর। তিনি ইংরেজদের কাছে কখনো মাথা নত করেননি। টিপু সুলতানের মাঝে দেশপ্রেম থাকলেও দুর্ভাগ্যক্রমে তাঁর সেনাপতি ছিল বিশ্বাসঘাতক। সে ইংরেজদের সাথে গোপনে আঁতাত করে এবং যুদ্ধে ইংরেজদের পক্ষ অবলম্বন করে। ফলে টিপু সুলতান অসীম সাহস ও বীরত্ব নিয়ে লড়াই করলেও তাঁকে করুণ পরিণতি মেনে নিতে হয়। উদ্দীপকের টিপু সুলতান আলোচ্য নাটকের নবাব সিরাজউদ্দৌলার মতোই নির্মম পরিণতির শিকার। কারণ, তাঁর দরবারে ছিল একজন উচ্চাভিলাষী ও বিশ্বাসঘাতক সেনাপতি। সে ভিনদেশি শত্রুর সাথে হাত মিলিয়েছিল। একইরকম বিশ্বাসঘাকতা করেছিল নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতিসহ দরবারের উচ্চপদস্থ ব্যক্তিরাও। এভাবেই শক্তি- সামর্থ্য থাকা সত্ত্বেও পরাজিত হন টিপু সুলতান ও সিরাজউদ্দৌলা। অতএব, টিপু সুলতান ও নবাব সিরাজউদ্দৌলার জীবনের নির্মম পরিণতি একই সূত্রে গাঁথা- এ মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
'টিপু সুলতান এবং নবাব সিরাজউদ্দৌলার জীবনের নির্মম পরিণতি একই সূত্রে…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর