উদ্দীপকের আবেদনের আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের ট্রাজেডির স্বরূপ বিশ্লেষণ করো।
উত্তর: সিরাজউদ্দৌলা' নাটকের প্রধান চরিত্র নবাব সিরাজউদ্দৌলার করুণ পরিণতির মধ্য দিয়ে ট্রাজেডি নাটকের স্বরূপ উন্মোচিত হয়েছে। ট্রাজেডি নাটক একদিকে দর্শকের মনে করুণা ও ভয়ের সঞ্চার করে, অন্যদিকে এক ধরনের প্রশান্তিও জাগায়। এই বিষয়টি 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। সিরাজউদ্দৌলা স্বাধীন বাংলার শেষ নবাব। তিনি দেশপ্রেমিক একজন শাসক। কিন্তু প্রাসাদ ষড়যন্ত্র ও কতিপয় অমাত্যবর্গের বিশ্বাসঘাতকতার কারণে তিনি ইংরেজদের কাছে পরাজিত হন। তাঁর এই পরাজয় নাটকের শেষ দিকে করুণরসের সঞ্চার করে। উদ্দীপকে সম্রাট সাজাহানের পিতৃহৃদয়ের হাহাকারের দিকটি প্রকাশিত হয়েছে। নিজ পুত্রের হাতে অন্য তিন পুত্রের মৃত্যুতে তিনি যন্ত্রণায় কাতর হয়ে পড়েন। এই ঘটনা ট্রাজেডি নাটকের অন্যতম বৈশিষ্ট্য করুণরসের সঞ্চার করে। সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলাকে বলিষ্ঠ ও সংগ্রামী এক চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে। তাঁর এই সংগামী মনোভাব থাকা সত্ত্বেও কিছু অমাত্যের ষড়যন্ত্রের কারণে তিনি করুণ পরিস্থিতির শিকার হন। উদ্দীপকেও ট্রাজেডি নাটকের এই দিক প্রতিফলিত হয়েছে। নিজ সন্তান ঔরঙ্গজেবের হাতে দারা, সুজা ও মুরাদের মৃত্যুতে বন্দি সাজাহান যন্ত্রণায় কাতর হয়ে পড়েন। অতএব বলা যায়, উদ্দীপকে ট্রাজেডি নাটকের যে আবহ তৈরি হয়েছে সে বিষয়টিই 'সিরাজউদ্দৌলা' নাটককে ট্রাজেডির সার্থক মাত্রায় উন্নীত করেছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের আবেদনের আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের ট্রাজেডির স্বরূপ বিশ্…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর