উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কার মর্মবেদনা প্রকাশ পেয়েছে? বুঝিয়ে লেখো।
উত্তর: উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার মর্মবেদনা প্রকাশ পেয়েছে। বাংলা-বিহার-উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এক ভাগ্য বিড়ম্বিত ব্যক্তি। সব কিছু থাকতেও ষড়যন্ত্রের কারণে পরাজয়ের গ্লানি তাঁর পিছু ছাড়েনি। প্রগাঢ় দেশপ্রেম ও সাহস থাকা সত্ত্বেও প্রধান অমাত্যবর্গের বিশ্বাসঘাতকতায় তাঁর করুণ পরিণতি ঘটে। পলাশির প্রান্তরে মিরজাফর ও তার অনুগত সৈন্যদের বিশ্বাসঘাতকতায় বাংলার শেষ স্বাধীনতা-সূর্য অস্তমিত হয়। ফলে ভাগ্যবিড়ম্বিত অসহায় নবাবের স্বাধীনতা রক্ষার স্বপ্ন বিপন্ন হয় এবং তার ব্যক্তিজীবনে নেমে আসে মর্মান্তিক পরিণতি। উদ্দীপকে জীবনযুদ্ধে পরাজিত ব্যক্তিমানসের মর্মবেদনা প্রকাশ পেয়েছে। সেখানে দুঃখের দহনে তিলে তিলে জীবন কীভাবে নিঃশেষ হয়ে যায় তা মর্মন্তুদ ভাষায় বর্ণিত হয়েছে। উদ্দীপকের কবি অনেক স্বপ্নকে মুকুলেই ঝরে যেতে দেখেছেন। তিনি দেখেছেন ভাগ্যবিড়ম্বিত অসহায় মানুষের হাহাকার ধ্বনিত হতে। আর এই ভাগ্যাহত মানুষের বাস্তব প্রতিফলন ঘটেছে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাবের মাঝে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কার মর্মবেদনা প্রকাশ পেয়েছে? বুঝিয়ে …
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর