উদ্দীপকের হুমায়ুনের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের মিল রয়েছে এবং কীভাবে? আলোচনা করো।
উত্তর: শাসনভার গ্রহণের পর কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার দিক থেকে উদ্দীপকের হুমায়ুনের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলার মিল রয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা অল্প বয়সে সিংহাসনে আরোহণ করেন। তাঁর এই সিংহাসন লাভ পরিবার ও দরবারের অনেকের কাছেই ঈর্ষার কারণ হয়। ফলে তারা নবাবের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। শাসনকার্য পরিচালনা করতে গিয়ে নবাব এসব চক্রান্তকারীদের অসহযোগিতার শিকার হন। উদ্দীপকে দেখতে পাই, সম্রাট বাবরের মৃত্যুর পর তাঁর জ্যেষ্ঠপুত্র হুমায়ুন সিংহাসনে বসেন। তখন হুমায়নের বয়স ছিল বাইশ। অল্প বয়সে সিংহাসনে বসে দায়িত্বের পাশাপাশি তিনি পান নানামুখী ষড়যন্ত্রের যন্ত্রণা। হুমায়ুনের স্বজনরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু তিনি ঠিকভাবে হাল ধরে সাহসিকতার সাথে শাসনকার্য চালান। একইরকমভাবে আলোচ্য নাটকের সিরাজউদ্দৌলাও কঠিন পরিস্থিতির শিকার হন। এক্ষেত্রে তাই উদ্দীপকের হুমায়ুনের সাথে মিল রয়েছে আলোচ্য নাটকের সিরাজউদ্দৌলার।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের হুমায়ুনের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের মিল রয়…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর