"প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের অসাধু ব্যবসায়ী আর 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজ বেনিয়াদের চরিত্র অভিন্ন"- এই বিষয়ে তোমার অভিমত আলোচনা করো।
উত্তর: প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের অসাধু ব্যবসায়ী আর 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজ বেনিয়াদের চরিত্র অভিন্ন বলেই মনে করছি। 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজ বেনিয়ারা এদেশে এসেছিল বাণিজ্যের উদ্দেশ্যে। বাংলা অঞ্চলের পণ্যদ্রব্যের ব্যাপক চাহিদা ছিল সমগ্র ইউরোপে বিশেষ করে ইংল্যান্ডে। ইংরেজরা পরবর্তীতে এদেশের রাজনীতিতে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়। অর্থনৈতিক লাভই তাদের মূল উদ্দেশ্য ছিল। উদ্দীপকের অসাধু ব্যবসায়ীরা মেশিন বসিয়ে ভূগর্ভস্থ পাথর তোলায় তিস্তাপাড়ের মানুষ তাদের ফসলি জমি হারাচ্ছিল। ব্যাহত হচ্ছিল খাদ্য উৎপাদন। একইসঙ্গে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল। কিন্তু এতে ব্যবসায়ীদের কিছু আসে-যায় না। কারণ অধিক মুনাফা অর্জনই তাদের লক্ষ্য। উদ্দীপক ও আলোচ্য নাটকের প্রেক্ষাপট আলাদা। কিন্তু উদ্দীপকের অসাধু ব্যবসায়ীরা অর্থনৈতিক লাভের প্রতি মনোযোগী ছিল। আবার 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজ বেনিয়ারাও ব্যক্তিস্বার্থে বেশি মনোযোগী ছিল। বাংলাকে শোষণ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়াই ইংরেজ বেনিয়াদের উদ্দেশ্য ছিল। তাই একথা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে, প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের অসাধু ব্যবসায়ী আর 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজ বেনিয়াদের চরিত্র অভিন্ন।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের অসাধু ব্যবসায়ী আর 'সিরাজউদ্দৌলা' ন…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর