উদ্দীপকের সমর চরিত্র কোন বিবেচনায় সিরাজদ্দৌলা চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ?
উত্তর: উদ্দীপকের সমর নিজে বিশ্বাসভাজন হয়েও বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার সূত্রে সিরাজউদ্দৌলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশকে স্বাধীন করতে তিনি প্রাণান্ত চেষ্টা করে গেছেন। কিন্তু মিরজাফর, রাজবল্লভ, রায়দুর্লভ ধর্মগ্রন্থ ছুঁয়ে দেশ ও নবাবকে রক্ষার প্রতিজ্ঞা করলেও সে প্রতিশ্রুতি ভঙ্গ করে। নবাব তাদের ওপর বিশ্বাস স্থাপন করলেও তারা সে বিশ্বাসের মর্যাদা রাখেনি। ফলে নবাব প্রতারিত হয়েছেন। উদ্দীপকের সমর তার বন্ধু অমরের কাছে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। তারা একে অপরের দুঃসময়ে পাশে থাকার প্রতিজ্ঞা করলেও অমর তার প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। বনের মধ্যে বিপদে পড়লে সমরকে একা ফেলে অমর নিজের স্বার্থ দেখেছে। বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে সমর। আলোচ্য নাটকে সিরাজউদ্দৌলার অমাত্যরাও দুদিনে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। তাই উদ্দীপকের সমর তার সহযাত্রী বন্ধুকে বিশ্বাস করে প্রতারিত হওয়ার দিক থেকে সিরাজউদ্দৌলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের সমর চরিত্র কোন বিবেচনায় সিরাজদ্দৌলা চরিত্রের সাথে সাদৃশ্য…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর