"উদ্দীপকের শেখ মুজিবুর রহমান এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলা দু'জনেই দেশপ্রেমী এবং নির্মম ষড়যন্ত্রের শিকার"- উক্তিটির তাৎপর্য বিচার করো।
উত্তর: উদ্দীপকের শেখ মুজিবুর রহমান এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলা উভয়ই ষড়যন্ত্রের শিকার হয়ে করুণ পরিণতি বরণ করেছেন। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা উদার ও আপনজনের প্রতি বিশ্বাসী ছিলেন। কিন্তু তাঁর এ বিশ্বাসের মর্যাদা রাখেনি মিরজাফর ও তার দোসরেরা। তারা নবাবের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নবাব এসব ষড়যন্ত্রের শিকার হয়েও শেষ পর্যন্ত দেশের জন্য সংগ্রাম করে গেছেন। ফলে তাঁকে জীবন দিতে হয়েছে বিশ্বাসঘাতকদের হাতেই। উদ্দীপকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতিতে, শাসনকার্যে সর্বদাই ছিলেন আপসহীন। তিনি তাঁর রাজনৈতিক জীবনের পুরোটা সময় জুড়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। অথচ শেষ পর্যন্ত তাঁর প্রতি করা হয়েছে চরম অন্যায় আচরণ। 'বাংলাদেশ' রাষ্ট্রের জন্ম হলো যাঁর জন্য সেই মানুষটিই বিশ্বাসঘাতকদের হাতে হত্যাকাণ্ডের শিকার হলেন। এ নির্মম ঘটনাটি ঘটেছিল তাঁর উদারতা ও বিশ্বাসের অবমূল্যায়নের কারণে। তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তাঁরই বিশ্বস্ত বাহিনী, যেমনটি ঘটেছিল নবাব সিরাজউদ্দৌলার ক্ষেত্রেও। নবাব সিরাজউদ্দৌলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম অতুলনীয়। বাংলার স্বাধীনতার পক্ষে দুজনেই অক্লান্ত লড়াই করেছেন। দুর্ভাগ্যবশত সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছেন। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। অথচ এই দুজন উদার ও দেশপ্রেমী মানুষকেই স্বজাতির বিশ্বাসঘাতকতার শিকার হতে হয়েছে। এই দুজন দেশপ্রেমীই নির্মম ষড়যন্ত্রের বলি হয়েছেন। অতএব, উদ্দীপক ও আলোচ্য নাটকের বিশ্লেষণে বলা যায়, আলোচ্য উক্তিটি খুবই তাৎপর্যপূর্ণ ও সঠিক।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকের শেখ মুজিবুর রহমান এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলা…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর