"উদ্দীপকের হুমায়ুনের জীবনের শেষ পরিণতি আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার জীবনের শেষ পরিণতি একরকম নয়" মন্তব্যটির স্বপক্ষে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের হুমায়ুন সকল চক্রান্ত মোকাবিলা করে সিংহাসনে স্থায়ী হলেও 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা ষড়যন্ত্রকারীদের কাছে হয়েছিলেন পরাজিত। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাবের পরিণতি ছিল খুবই করুণ। অল্প বয়সে সিংহাসনে বসে দায়িত্বকে হাসিমুখেই মেনে নিয়েছিলেন নবাব। কিন্তু ষড়যন্ত্রের জালে আটকা পড়ে তাঁকে বরণ করতে হয় নির্মম পরিণতি। ঘড়যন্ত্রকারী অমাত্যবর্গের কারণে তাঁকে হারাতে হয় সিংহাসন। অবশেষে মৃত্যুই হয় তাঁর শেষ পরিণতি। উদ্দীপকের হুমায়ুন আলোচ্য নাটকের সিরাজউদ্দৌলার মতোই কঠিন বাস্তবতার মুখোমুখি হন। কিন্তু তিনি দায়িত্ব পালন করতে গিয়ে সিরাজউদ্দৌলার মতো বেসামাল হননি। সম্রাট হুমায়ুনের স্বজনেরা তাঁর বিরুদ্ধাচারণ করেছিল। কিন্তু তিনি হতাশ না হয়ে শক্ত হাতে তা দমন করেছেন। তাই তিনি শাসনকার্য চালিয়ে যেতে পেরেছেন। নবাব সিরাজউদ্দৌলা মানবীয় গুণাবলিতে আচ্ছন্ন হয়ে শাসনকার্যে কঠোর হতে পারেননি। সিরাজউদ্দৌলাকে তাই পরাজয় বরণ করে নিতে হয়েছে। তিনি শওকতজাকে যথার্থ শাস্তি দেননি, ঘসেটি বেগমের প্রতিও ছিলেন অকৃপণহস্ত। আর তিনি তাঁর নিজের বিশ্বাসঘাতক অমাত্যদের বিশ্বাস করেছেন। তাই তাঁর ভাগ্যে জুটেছে পরাজয়। তাঁর শেষ পরিণতি ছিল বিশ্বাসঘাতক মোহাম্মদি বেগের হাতে করুণ মৃত্যু। তিনি যদি উদ্দীপকের হুমায়ুনের মতো হতেন তাহলে তাঁর পরিণতি এমন হতো না।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকের হুমায়ুনের জীবনের শেষ পরিণতি আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নব…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর