শেয়ারFacebookWhatsApp

বতোর দিনে মজিদ কী ভুলে যায়?

উত্তর: • বতোর দিনে মজিদ ভুলে যায় গ্রামের অভিনয়ে তার কোন পালা।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

বতোর দিনে মজিদ কী ভুলে যায়?

উদ্দীপক

স্বার্থ ও লোভের বশবর্তী হয়ে এক শ্রেণির মানুষ কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে টিকিয়ে রাখতে নানান ভন্ডামি, মিথ্যাচার ও প্রতারণার আশ্রয় নেয়। জ্ঞান-বিজ্ঞানের এই যুগেও বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন ধর্মে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আজও এই শোষণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ধর্মভীরু সহজ-সরল মানুষদের বিশ্বাসকে বিভ্রান্ত করে এরা নিজেদের স্বার্থসিদ্ধির নিত্যনতুন পন্থা বেছে নিচ্ছে। সাধারণ মানুষের অসুস্থতা, দারিদ্র্য, পারিবারিক সমস্যা এমনকি ব্যক্তিগত সমস্যাতেও এই শ্রেণির মানুষেরা তৎপর। তারা কেউ রমেশ, কেউ র্যামন কেউবা রাব্বি নামে পরিচিত।

হলিক্রস কলেজ · 2025

উত্তর

• বতোর দিনে মজিদ ভুলে যায় গ্রামের অভিনয়ে তার কোন পালা।

উত্তর

• প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে মাদ্রাসার প্রাচীন শিক্ষাপদ্ধতিকে আধুনিকায়ন না করার বিষয়টি ফুটে উঠেছে। • আলোচ্য অংশটুকুতে মজিদের এলাকার কথা বলা হয়েছে। জমি অনুর্বর হওয়ায় সেখানে শস্য তেমন উৎপাদিত হয় না। তবে ধর্মীয় শিক্ষার বাড়বাড়ন্ত লক্ষ করা যায়। তা সত্ত্বেও তাদের কেউ কেউ ভাগ্য পরিবর্তনের আশা নিয়ে আলিয়া মাদ্রাসায় পড়ে। কিন্তু গতানুগতিক সেই শিক্ষাব্যবস্থা তাদের তেমন কাজে আসে না। কেননা, যুগের পরিবর্তন ঘটলেও তার সাথে তাল মিলিয়ে মাদ্রাসার প্রাচীন শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ঘটেনি। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে এ কথাই বোঝানো হয়েছে।

উত্তর

• উদ্দীপকের বক্তব্যের সাথে 'লালসালু' উপন্যাসের ভাবগত সামঞ্জস্যের দিকটি হলো মজিদের নিজস্ব স্বার্থরক্ষায় ধর্মকে ব্যবহার করা। • আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজেরা লাভবান হওয়ার জন্য অন্যায় ও অমানবিকতার আশ্রয় নিতেও ভাবে না। তারা সাধারণ মানুষে সারল্য, ধর্মভীতি ব্যবহার করে সমাজের মোড়ল হয়ে বসে। এরা দেশ ও জাতির শত্রু। • উদ্দীপকে স্বার্থপর, লোভী, ভন্ড, প্রতারকদের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য এরা কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে টিকিয়ে রাখতে মিথ্যাচার ও প্রতারণার আশ্রয় নেয়। ধর্মভিরু সহজ সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে নিত্যনতুন পন্থার আশ্রয় গ্রহণ করে। 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ এই শ্রেণির একজন ভন্ড, প্রতারক। মহব্বতনগরের সহজ-সাধারণ মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে মজিদ নিজের স্বার্থ বৃদ্ধি করে। অজানা ব্যক্তির কবরকে কেন্দ্র করে মজিদ হয়ে ওঠে সমাজের নীতিনির্ধারক। তাই বলা যায় যে, উদ্দীপকের বক্তব্যের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের কর্মকাণ্ডের ভাবগত সাদৃশ্য রয়েছে।

উত্তর

• স্বার্থান্ধ মানুষের মুখোশ উন্মোচনই 'লালসালু' উপন্যাসের মূল উদ্দেশ্য"-উদ্দীপক ও 'লালসালু' উপন্যাস অবলম্বনে আমার বক্তব্য পেশ করা হলো। • স্বার্থপর ব্যক্তিরা নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য যেকোনো হীন কাজ করতে প্রস্তুত। ধর্ম, রাজনীতি যেকোনো উপায় অবলম্বন করে সরস রসনার মধ্য দিয়ে তারা রূপান্তরিত হয় কর্তাব্যক্তিতে। এদের দ্বারা দেশ ও জাতির ক্ষতি ছাড়া লাভ হয় না কখনো। • উদ্দীপকে স্বার্থান্ধ ভন্ডদের বৈশিষ্ট্য উন্মোচন করা হয়েছে। দেশে দেশে, কালে কালে এদের অবস্থান অনড়। সরল মানুষকে বিভ্রান্ত করে স্বার্থসিদ্ধির মৌলিক যোগসূত্রই তাদের বৈশিষ্ট্যের প্রধান পরিচায়ক। 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদের প্রতারণার বিষয়টি উদ্দীপকের স্বার্থান্ধদের প্রতিরূপ। গারো পাহাড়ে অভুক্ত অর্ধাহারে কাটানো মজিদ মহব্বতনগর গ্রামবাসীর সারল্যকে পুঁজি করে রাতারাতি কেন্দ্রীয় শক্তিতে পরিণত হয়। তার ঘর-বাড়ি, জোত-জমি, গরু-গোয়াল, স্ত্রী সবই শঠতার ফল। গ্রামের মোড়ল খালেক ব্যাপারী পর্যন্ত তার কথা ছাড়া সিদ্ধান্ত দেয় না। • উদ্দীপকে যে স্বার্থপর ভণ্ডদের কথা বলা হয়েছে 'লালসালু' উপন্যাসের মজিদ তার জলজ্যান্ত উদাহরণ। উদ্দীপকের লেখক রমেশ র্যামন, রাব্বির মতো ব্যক্তিদের উদাহরণে যুগে যুগে, দেশে দেশে প্রতারক চক্রের প্রতারণার জাল উন্মুক্ত করেছেন। "লালসালু' উপন্যাসের লেখকেও উদ্দেশ্য যুগ যুগ ধরে শিকড়গাড়া মজিদের মতো প্রতারকচক্রের মুখোশ উন্মোচন করা। তাই বলা যায় যে, আলোচ্য উক্তিটি যৌক্তিক।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালুহলিক্রস কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।