"সে চোখে বিন্দুমাত্র খোদার ভয় নেই- মানুষের ভয় তো দূরের কথা।"- একথার তাৎপর্য কী?
উত্তর: • "সে চোখে বিন্দুমাত্র খোদার ভয় নেই মানুষের ভয় তো দূরের কথা।"- একথাটি জমিলা সম্পর্কে বলা হয়েছে। • জমিলা মজিদের দ্বিতীয় বউ। তবে সে তার প্রথম বউ রহিমার মতো না। জমিলা এক প্রতিবাদী নারী। স্বামীর কোনো কথা-ই সে মানে না। ধর্মীয় রীতিনীতি সম্পর্কে সে তেমন কিছু জানে না, জানার প্রয়োজনও মনে করে না। ফলে খোদাকে সে ভয়ও পায় না। আর যার মধ্যে খোদার ভয় নেই সে কোনো মানুষকেও ভয় করবে না- এটাই স্বাভাবিক। তাই সে স্বামী মজিদকেও ভয় পায় না।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"সে চোখে বিন্দুমাত্র খোদার ভয় নেই- মানুষের ভয় তো দূরের কথা।"- একথার…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর