শেয়ারFacebookWhatsApp

'বেচাইন' অর্থ কী?

উত্তর: বেচাইন' শব্দের অর্থ অস্থির।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

'বেচাইন' অর্থ কী?

উদ্দীপক

রমিছা গ্রামে বসবাস করে। আধুনিক জীবনের সকল সুবিধাবঞ্চিত গ্রামের সবাই অশিক্ষা, কুশিক্ষা দ্বারা নিয়ন্ত্রিত। তারা প্রাকৃতিক জীবন নির্বাহ করে। সে বিবাহিত জীবনে স্বামীর একগুঁয়েমিতা এবং পুরুষতান্ত্রিকতা দ্বারা নিজেকে অসহায় মনে করে। সে নীরবে নিভৃতে স্বামীর নির্যাতন সহ্য করে।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025

উত্তর

বেচাইন' শব্দের অর্থ অস্থির।

উত্তর

• "যেন খাঁচায় ধরা পড়েছে।"- এটি বলা হয়েছে জমিলা সম্পর্কে। • মজিদ তার দ্বিতীয় স্ত্রী জমিলাকে কোনোভাবেই আয়ত্তে রাখতে পারে না। জমিলার পারিবারিক শিক্ষা নিয়েও প্রশ্ন তোলে সে। অন্যদিকে কিশোরী জমিলা মজিদের ঘরে এসে বন্দি হয়ে পড়েছে। তার স্বাধীন জীবন এখানে এসে হয়ে পড়েছে শৃঙ্খলিত। সশঙ্কিত হরিণের মতো কান খাড়া করে সে মজিদের ভর্ৎসনা শুনে যায়। মজিদ আর মাজারের কোনো রহস্যই সে বুঝে উঠতে পারে না। তবে একটা কথা সে বুঝতে পারে। কাঁচা মাংস মুখে দিতে গিয়ে কট করে একটা আওয়াজ শুনে ইঁদুর যেমন বুঝতে পারে সে খাঁচায় ধরা পড়েছে তেমনই জমিলাও মজিদের খাঁচায় ধরা পড়েছে। তাই জমিলা সম্পর্কে এই উক্তিটি করা হয়েছে।

উত্তর

• উদ্দীপকের রমিছার সঙ্গে 'লালসালু' উপন্যাসের রহিমার জীবন আদর্শের দিক থেকে সাদৃশ্য দেখতে পাওয়া যায়। • অশিক্ষা, কুসংস্কার গ্রামীণ সমাজের অন্যতম ব্যাধি। পুরুষশাসিত গ্রামীণ সমাজে নারীরা অনেক ক্ষেত্রেই উপেক্ষিত ও অবহেলিত। পুরুষের স্বেচ্ছাচারিতার কাছে তারা অসহায় হয়ে পড়ে। স্বামীর গৃহে সব নির্যাতন মুখ বুজে সহ্য করে জীবন অতিবাহিত করতে হয় তাদের। • উদ্দীপকে গ্রামীণ নারী রমিছার কথা তুলে ধরা হয়েছে। সে গ্রামের আর সবার মতো অশিক্ষা-কুশিক্ষা দ্বারা জীবন নির্বাহ করে। স্বামীর একগুঁয়েমিতা ও নির্যাতন সহ্য করে স্বামীর গৃহে পড়ে থাকে সে। তার সাথে 'লালসালু' উপন্যাসের অন্যতম চরিত্র রহিমার মিল পাওয়া যায়। লম্বা-চওড়া ও শারীরিক শক্তিসম্পন্ন রহিমা উপন্যাসজুড়ে স্বামীর ব্যক্তিত্বের কাছে অসহায়। সে ঠান্ডা ও ভীতু হওয়ার কারণে কোনো বিষয়ে প্রতিবাদ করতে পারে না। স্বামীর ব্যক্তিত্বের কাছে অসহায় থেকেও সে একান্তভাবে সৎ ও নিয়মনিষ্ঠভাবে স্বামীর গৃহে সকল দায়িত্ব পালন করে গেছে। তবে তার মধ্যে একটি সহানুভূতিশীল মনেরও পরিচয় পাওয়া যায়। মনের দিক থেকে সে সম্পূর্ণ মজিদের বিপরীতধর্মী চরিত্র। 'লালসালু' উপন্যাসের এই রহিমার সঙ্গে উদ্দীপকের রমিছার অভিন্নতা ফুটে উঠেছে। কারণ তারা দুজনেই নীরবে-নিভৃতে স্বামীর নির্যাতন সহ্য করে। এই রহিমা চরিত্র সৃষ্টিতে লেখক অন্যতম সফলতার পরিচয় দিয়েছেন।

উত্তর

• উদ্দীপকে উল্লিখিত পুরুষতান্ত্রিকতার প্রতিনিধি হিসেবে 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের সাদৃশ্য রয়েছে। • পুরুষশাসিত সমাজে নারীদের কোনো ইচ্ছা-অনিচ্ছার মূল্য না দিয়ে। পুরুষরা তাদের স্বেচ্ছাচারিতা বজায় রাখে। সেখানে নারীরা অনেক ক্ষেত্রেই অসহায় থাকে। তারা কোনো প্রতিবাদ পর্যন্ত করতে পারে না। এই পুরুষতান্ত্রিক সমাজের প্রতিনিধিত্ব করে মজিদের মতো স্বার্থান্বেষী ব্যক্তিরা। • উদ্দীপকে রমিছার জীবনের করুণ কাহিনি তুলে ধরতে গিয়ে পুরুষতান্ত্রিক সমাজে বিদ্যমান পুরুষদের একগুঁয়েমিতা ও তাদের কাছে অসহায় নারীদের কথা বলা হয়েছে। 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ পুরুষতান্ত্রিক সমাজের প্রতিনিধিত্ব করেছে। তার ব্যক্তিত্বের কাছে তার স্ত্রী রহিমা অসহায় হয়ে পড়েছে। এদিক থেকে উদ্দীপকের সাথে মজিদ চরিত্রে সাদৃশ্য বিদ্যমান। কিন্তু 'লালসালু' উপন্যাসে মজিদের একচ্ছত্র আধিপত্য, গ্রামের কর্তাব্যক্তি হয়ে ওঠা, মাজার ব্যাবসা, জমিলাকে নিয়ন্ত্রণ করতে না পারার বিষয়গুলো উদ্দীপকে নেই, যা তার চরিত্রের সঙ্গে বৈসাদৃশ্যকে তুলে ধরে। উদ্দীপকের গ্রামের মানুষ যে অশিক্ষা-কুশিক্ষা দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে সেই নিয়ন্ত্রক হচ্ছে মজিদ। তাই উদ্দীপকের সঙ্গে মজিদ চরিত্রের সাদৃশ্য বৈসাদৃশ্য উভয়ই পরিলক্ষিত হয়। • উদ্দীপকে যে মানুষদের কথা বলা হয়েছে তারা মূলত ভুক্তভোগী। কিন্তু মজিদ হচ্ছে শোষক শ্রেণির চরিত্র। মজিদের মতো প্রতিনিধি চরিত্ররা অশিক্ষা ও কুসংস্কার দ্বারা উদ্দীপকে উল্লিখিত মানুষদের নিয়ন্ত্রণ করে থাকে। তাই ভাবগত দিক থেকে মজিদ চরিত্রের সঙ্গে কিছু সাদৃশ্য থাকলেও বেশির ভাগ ক্ষেত্রেই উদ্দীপক ও মজিদ চরিত্রে বিপরীত বৈশিষ্ট্য বিদ্যমান।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালুসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

'বেচাইন' অর্থ কী? | Prosthuti