• উদ্দীপকের মালেক মিয়া 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের। প্রতিনিধিত্ব করে।
• অনাহারে মৃত্যুর জন্য কেউ পৃথিবীতে আসেনি। খাদ্য-বস্ত্র-বাসস্থান-শিক্ষা-চিকিৎসা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। অধিকারবঞ্চিত মানুষ তাদের অধিকার আদায়ের জন্য কখনো কখনো অবৈধ পথ বেছে নেয়।
• উদ্দীপকের মালেক মিয়া সম্মান সহকারে সমাজে বসবাসের জন্য অনৈতিক পথ অবলম্বন করেছে। তার শিক্ষার সনদ দিয়ে চাকরি পাওয়া সম্ভব নয়, আবার চাষাবাদের জন্য জমিজমাও নেই। তাই সে বাধ্য হয়ে বাড়ির পেছনের ভাঙা কবরকে মাজার বানিয়ে আয়ের পথ তৈরি করে। 'লালসালু' উপন্যাসের মজিদও শস্যহীন খরার দেশে জন্মগ্রহণ করে। জীবিকার জন্য অল্পদিনেই তাকে মাতৃভূমি ত্যাগ করতে হয়। যেখানে মুয়াজ্জিনের কাজ নিয়েছিল, সেটাও দুর্গম পাহাড়ি এলাকা। তাই বাধ্য হয়ে মজিদ সাংঘাতিক ঝুঁকি সত্ত্বেও মাজারকে কেন্দ্র করে ধর্মব্যাবসায় আত্মনিয়োগ করে। তাই বলা যায় যে, উদ্দীপকের মালেক মিয়া 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের প্রতিনিধিত্ব করে।