• উদ্দীপকের অপশক্তি 'লালসালু' উপন্যাসের মাতব্বর খালেক ব্যাপারী ও ধর্মব্যবসায়ী মজিদের অপশক্তিকে নির্দেশ করে।
• আমাদের সমাজের অলিতে-গলিতে ছড়িয়ে আছে অশিক্ষা, কুসংস্কার এবং স্বার্থান্বেষী চিন্তা-চেতনা। কিছু মানুষ আছে যারা নিজেদের স্বার্থ উদ্ধার করতে অন্যদের শোষণ করে, দমিয়ে রাখে।
• উদ্দীপকের আমিন তার গ্রামের মানুষকে শিক্ষিত করতে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু স্বার্থান্বেষী মহলের অপশক্তি তার সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। উদ্দীপকের এই অপশক্তি 'লালসালু' উপন্যাসের তথাকথিত মোদাচ্ছের পিরের মাজারের খাদেম ধর্মব্যবসায়ী মজিদের কূটকৌশল ও মাতব্বর খালেক ব্যাপারীর স্বার্থচিন্তার অপশক্তিকে নির্দেশ করে।
• 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ মানুষের ধর্মবিশ্বাস, ঐশী শক্তির প্রতি ভক্তি ও আনুগত্য, ভয় ও শ্রদ্ধা, ইচ্ছা ও বাসনা সবই নিয়ন্ত্রণ করতে চায়। মহব্বতনগর গ্রামে সে সহায়-সম্বলহীনভাবে প্রবেশ করলেও নিজের কূটকৌশল ও প্রতারণার জাল বিছিয়ে গ্রামবাসীকে ঠকিয়ে নিজের অবস্থার উন্নতি করে। শিক্ষিত ছেলে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার সে বিরোধিতা করে নিজের প্রভাব ক্ষুণ্ণ হওয়ার ভয়ে। মাতব্বর খালেক ব্যাপারী ও মূর্খ গ্রামবাসী তার এ বিরোধিতায় মদদ জোগায়। এভাবেই উদ্দীপকের অপশক্তি এই শক্তিকেই নির্দেশ করে।