• উদ্দীপকের গ্রামজীবন যেন 'লালসালু' উপন্যাসের গ্রামজীবনের খণ্ডিত রূপ।- মন্তব্যটি যথার্থ।
• গ্রামের মানুষ অত্যন্ত সহজ-সরল। তারা অশিক্ষিত ও অসচেতন বলে কুসংস্কারে বিশ্বাস করে এবং পরিণামে কষ্ট ভোগ করে। আর সেই সুযোগে স্বার্থপর ধূর্ত লোকেরা তাদের স্বার্থ উদ্ধার করে।
• উদ্দীপকে কাজীপুর গ্রামজীবনের কথা বলা হয়েছে। এই গ্রামের মানুষ কৃষিজীবী। তারা শস্য ও সম্পদে সুখী। তাদের দিন কাটে ফসলের খেতে, গৃহস্থালির কাজ করে। তারা হাসি-উৎসব ও প্রচলিত বিশ্বাস নিয়ে বেঁচে থাকে। 'লালসালু' উপন্যাসে মহব্বতনর গ্রামের মানুষের জীবনযাত্রার কথা বলা হয়েছে। তবে উদ্দীপকের গ্রামবাসীর মতো তারা নয়। তারা অশিক্ষিত, ধর্মভীরু ও কুসংস্কারাচ্ছন্ন। তবে খোদার কথা সবসময় মনে রাখে না। মনে করিয়ে দিলে কিংবা বিপদের দিনেই তারা খোদাকে স্মরণ করে। তারা সহজ-সরল বলে মজিদের ভয়ে ভীত হয় এবং অলৌকিক গল্পে বিশ্বাস করে।
• উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের গ্রামজীবন আংশিকভাবে সাদৃশ্যপূর্ণ, সামগ্রিকভাবে নয়। কারণ উপন্যাসের গ্রামজীবন উদ্দীপকের থেকে ব্যাপক ও বিস্তৃত। উদ্দীপকের থেকে উপন্যাসের মানুষের চিন্তা-চেতনা, অবস্থা, আচরণ, কর্মপ্রবণতা ভিন্ন। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।