শেয়ারFacebookWhatsApp

"শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।" উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর: • “শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।”- উক্তিটিতে বোঝানো হয়েছে যে, খাদ্য না থাকলেও লোক দেখানো ধর্মচর্চায় কেউ কার্পণ্য করে না। • 'লালসালু' উপন্যাসে লেখক যে এলাকার বর্ণনা দিয়েছেন সেখানকার মানুষ প্রচণ্ড অভাবী। এই অভাবের মধ্যেও তারা ধর্মচর্চা করে। ঘরে খাদ্য না থাকলেও সেই অঞ্চলের মানুষের মধ্যেও ধর্মচর্চায় কোনো কার্পণ্য নেই। তাদের মধ্যে সবাই যে খোদার ভয়ে ধর্মচর্চা করে ব্যাপারটা এমন নয়। কেউ কেউ ধর্মের নামে প্রতারণা ও ভন্ডামি করে। এই প্রতারকরাই ধর্মের আগাছা। এই দিকটি বোঝাতেই লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

"শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।" উক্তিটি বিশ্লেষণ কর।

উদ্দীপক

ধর্ম মানুষকে বিকশিত হওয়ার সুযোগ করে দেয়। কিন্তু ধর্মতন্ত্র মানুষকে করে বন্দি আর চিন্তাশক্তিকে গ্রাস করে গোঁড়া কুসংস্কারাচ্ছন্ন করে ফেলে। কিন্তু সুবিধাবাদী গোষ্ঠী মানুষের বিশ্বাসকে পুঁজি করে ধর্মকে শাসনের একটি উপকরণ হিসেবে ব্যবহার করে। মানবিক মানুষ সমাজরাষ্ট্রের জন্য কল্যাণ নিয়ে আসে। ভন্ড বকধার্মিকেরা সাধারণ মানুষের জীবনকে সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করে।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025

উত্তর

• সৈয়দ ওয়ালীউল্লাহ প্যারিসে মৃত্যুবরণ করেন।

উত্তর

• “শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।”- উক্তিটিতে বোঝানো হয়েছে যে, খাদ্য না থাকলেও লোক দেখানো ধর্মচর্চায় কেউ কার্পণ্য করে না। • 'লালসালু' উপন্যাসে লেখক যে এলাকার বর্ণনা দিয়েছেন সেখানকার মানুষ প্রচণ্ড অভাবী। এই অভাবের মধ্যেও তারা ধর্মচর্চা করে। ঘরে খাদ্য না থাকলেও সেই অঞ্চলের মানুষের মধ্যেও ধর্মচর্চায় কোনো কার্পণ্য নেই। তাদের মধ্যে সবাই যে খোদার ভয়ে ধর্মচর্চা করে ব্যাপারটা এমন নয়। কেউ কেউ ধর্মের নামে প্রতারণা ও ভন্ডামি করে। এই প্রতারকরাই ধর্মের আগাছা। এই দিকটি বোঝাতেই লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

• উদ্দীপকের সঙ্গে 'লালসালু' উপন্যাসের মহব্বতনগরের জীবন কাঠামোর তুলনায় যে সাদৃশ্য পাওয়া যায়, তা হচ্ছে স্বার্থান্বেষী বকধার্মিকদের হাতে সাধারণ মানুষদের নিয়ন্ত্রিত হওয়া। • ভণ্ড, অসৎ ও প্রতারক ধর্মব্যবসায়ীরা মানুষের অন্ধবিশ্বাস ও সরলতার সুযোগ নিয়ে প্রভাব বিস্তার করে। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে সাধারণ মানুষদের ঠকিয়ে থাকে। • উদ্দীপকে বলা হয়েছে ধর্ম মানুষকে বিকশিত করলেও ধর্মতন্ত্র মানুষকে বন্দি ও কুসংস্কারাচ্ছন্ন করে ফেলে। সুবিধাবাদী গোষ্ঠী মানুষের বিশ্বাসকে পুঁজি করে ধর্মকে শাসনের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে এবং ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করতে থাকে। 'লালসালু' উপন্যাসে ধর্মতন্ত্রের এই ব্যবহার লক্ষ করা যায়। স্বার্থান্বেষী ভণ্ড মজিদ উড়ে এসে জুড়ে বসে মহব্বতনগর গ্রামে। তারপর অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন এই গ্রামের মানুষদের সরল বিশ্বাসকে পুঁজি করে তাদের শোষণ করতে থাকে। যুগ যুগ ধরে শেকড়গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে বাস করতে থাকা গ্রামবাসীর মধ্যে ভন্ড ব্যবসায়ী মজিদ প্রতারণার জাল বিস্তার করে। একটি মাজারকে কেন্দ্র করে ধর্মব্যাবসা খুলে সে নিজের শাসন ও শোষণ প্রতিষ্ঠা করে। উদ্দীপকে যে ধর্মতন্ত্রের কথা বলা হয়েছে সেই ধর্মতন্ত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে মজিদ। উদ্দীপকের সঙ্গে মহব্বতনগরের জীবন কাঠামোর তুলনায় তাই বলা যায় দুটিই একসূত্রে গাঁথা।

উত্তর

• উদ্দীপকের মতো 'লালসালু' উপন্যাসে প্রভাব বিস্তারকারী ব্যক্তির নাম মজিদ। উদ্দীপকের ভাববস্তুর সঙ্গে মজিদের অনেক সাদৃশ্যই লক্ষ করা যায়। • অস্তিত্ব সংকটে থাকা ধূর্ত ব্যক্তিরা অনেক সময় তাদের ভণ্ডামি দ্বারা সমাজের কর্তাব্যক্তি হয়ে ওঠে। তারা তাদের প্রভাব-প্রতিপত্তি বজায় রাখতে কোনো ভালো-মন্দের বিচার না করেই যেকোনো হীন কাজ করতে পারে। তাদের মূল লক্ষ্য থাকে নিজেদের স্বার্থসিদ্ধি করা। • উদ্দীপকে ধর্মকে ব্যবহার করে ভন্ড বকধার্মিকদের হীন কাজকে তুলে ধরা হয়েছে। তারা সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে ধর্মকে শাসনের একটি উপকরণ হিসেবে ব্যবহার করে। তারা খুব সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করতে থাকে মানুষের জীবনকে। 'লালসালু' উপন্যাসে সেই ভন্ড ব্যবসায়ীর নাম মজিদ। সে নাম না-জানা মোদাচ্ছের পিরের কবরকে আশ্রয় করে মহব্বতনগর গ্রামে প্রভাব বিস্তার করে। মূলত গ্রামবাসীর সরলতা ও বিশ্বাসের সুযোগ নিয়ে ভন্ড ধর্মব্যবসায়ী মজিদ প্রতারণার জাল বিস্তারের মাধ্যমে কীভাবে তার শাসন ও শোষণ প্রতিষ্ঠা করে সেই বর্ণনাই ঋদ্ধ হয়ে উঠেছে 'লালসালু' উপন্যাসে। মহব্বতনগর গ্রামে প্রভাব বিস্তার করা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদের সঙ্গে উদ্দীপকের মর্মকথার প্রায় সম্পূর্ণ সাদৃশ্য পরিলক্ষিত হয়। মজিদ চরিত্রের সাথে উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যের বৈসাদৃশ্য নেই বললেই চলে। • 'লালসালু' উপন্যাসের প্রধান উপাদান তৎকালীন সমাজবাস্তবতা। যেখানে মজিদের মতো ধর্মব্যবসায়ীরা সহজেই প্রভাব বিস্তার করতে পারত। উদ্দীপকে যে ভাববস্তু তুলে ধরা হয়েছে সেই বৈশিষ্ট্য ধারণ করেই মজিদ তার প্রভাব বিস্তার করে। তাই বলা যায়, উদ্দীপকের সঙ্গে মজিদ চরিত্রের 'সম্পূর্ণ সাদৃশ্য বিদ্যমান।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালুসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।