• সার্বিক পর্যালোচনায় এটা স্পষ্ট প্রতীয়মান হয়ে ওঠে যে উদ্দীপকে রাশেদের ছোট বউ আর 'লালসালু' উপন্যাসে মজিদের ছোট বউ একে অপরের প্রতিবিম্ব।
• সমাজের আত্মস্বার্থমগ্ন লোভী প্রতারকেরা যেকোনো কিছুর বিনিময়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়। একশ্রেণির মানুষ আছে যারা সাধারণ মানুষের অন্ধবিশ্বাসকে পুঁজি করে ধর্মের দোহাই দিয়ে তাদের মধ্যে নিজেদের প্রভাব বিস্তার করে।
• উদ্দীপকে লক্ষ করা যায় পেটের দায়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে গিয়ে আশ্রয় নেওয়া রাশেদ সেই অঞ্চলে গিয়ে হয়ে উঠেছে কর্তাস্থানীয় ব্যক্তি। গ্রামের সবাই তাকে ভক্তি সম্মান করলেও তার ছোট বউ তাকে পরোয়া করে না। 'লালসালু' উপন্যাসের ক্ষেত্রেও এই চিত্রটি লক্ষ করা যায়। যে মজিদকে গ্রামের সকলে ভয় করে, যে মজিদের সবকিছুকে এক বাক্যে মেনে নেয় সকলে সেই মজিদের বিরুদ্ধে প্রতিবাদ করে তারই ছোট বউ জমিলা। সে গ্রামের অন্য সবার মতো মজিদের বশ্যতা স্বীকার না করে প্রতিবাদ করে। জমিলার এই আচরণ মজিদের মনে ভয়ের সৃষ্টি করে।
• উদ্দীপক ও 'লালসালু' উপন্যাস উভয় ক্ষেত্রেই লক্ষ করা যায়, নিজেদের কূটকৌশল ও কুবুদ্ধি ব্যবহার করে রাশেদ এবং মজিদ প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠা করেছে। সকলেই তাদের ভক্তি-সম্মান ও ভয় করলেও তাদের ছোট বউরা প্রতিবাদমুখী হয়ে ওঠে, যা তাদের অস্তিত্ব সংকটের সম্ভাবনা সৃষ্টি করে। সর্বোপরি উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের ঘটনা পর্যালোচনা করে বলা যায়, উদ্দীপকের রাশেদের ছোট বউ আর 'লালসালু' উপন্যাসের মজিদের ছোট বউ একে অপরের প্রতিবিম্ব।