• উদ্দীপকে বর্ণিত সুখের ঘর অনলে পুড়ে যাওয়ার সাথে 'লালসালু' উপন্যাসের আমেনা বিবির সংসারের সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে।
• মানুষের আকাঙ্ক্ষা ও চাহিদার কোনো শেষ নেই। প্রত্যেক মানুষের মধ্যে একটার পর একটা চাহিদা জাগ্রত হতে থাকে। অনেক সময় দেখা যায়, বর্তমানের সুখকর অবস্থা ভিন্ন কোনো নতুন চাহিদার কারণে দুঃখে পরিণত হয়।
• উদ্দীপকের কবিতাংশে বলা হয়েছে, সুখের কারণে যে ঘর বাঁধা হয়েছে সে ঘর আগুনে পুড়ে গেছে। 'লালসালু' উপন্যাসে খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী আমেনা বিবির সংসারেও এ চিত্র লক্ষ করা যায়।
দেখা যায় একটি সন্তানের আশায় আমেনা বিবি মজিদকে উপেক্ষা করে আওয়ালপুরের পিরের দ্বারস্থ হতে চেয়েছে, যা মজিদের পছন্দ হয়নি। তাই মজিদ নিজের কূটকৌশল ব্যবহার করে খালেক ব্যাপারীকে বশ করে তাকে বাধ্য করেছে আমেনা বিবিকে তালাক দিতে। সন্তানের আশায় আমেনা বিবির সুখের সংসার দুঃখে পরিণত হয়। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সুখের ঘর অনলে পুড়ে যাওয়ার সাথে 'লালসালু' উপন্যাসের আমেনা বিবির সংসারের সম্পূর্ণ মিল রয়েছে।