'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য হলো দেশপ্রেম, যা নবাব সিরাজউদ্দৌলার চরিত্রের মাধ্যমে প্রস্ফুটিত হয়েছে। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি তাঁর অমাত্যবর্গের বিশ্বাসঘাতকতার কারণে পলাশির যুদ্ধে পরাজিত হন। তাঁর মধ্যে ছিল দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা। তাই দেশের স্বাধীনতা রক্ষার জন্য তিনি আমৃত্যু লড়াই করেছেন। দেশপ্রেমিক বীরদের সঙ্গে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। উদ্দীপকের মাস্টারদা সূর্যসেন ও প্রীতিলতা ওয়াদ্দেদার নাটকের সিরাজউদ্দৌলার মতোই দেশপ্রেমিক ও সাহসী। তাঁদের পরিণতি বেদনাদায়ক হলেও তাঁদের উদ্যোগ, উদ্যম ও সাহস জনমানুষের মনে দেশপ্রেম জাগায়। দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমৃত্যু লড়াই করেছেন প্রীতিলতা ওয়াদ্দেদার। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার করুণ পরিণতি লক্ষ করা যায়। এর অর্থ এই নয় যে তিনি ভীতু ও কাপুরুষ। নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত চারটি অঙ্কে আমরা তাঁকে সাহসী ও বীর হিসেবে দেখতে পাই। সিরাজউদ্দৌলা কখনো শত্রুর কাছে মাথা নত করেননি। আর পুরো নাটকে নবাবের এই দেশপ্রেমই মূল উপজীব্য হয়ে উঠেছে। উদ্দীপকেও এই দেশপ্রেমের বিষয়টি প্রাধান্য পেয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তো…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর