উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপস্থাপন করো।
উত্তর: 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনা হলো বিশ্বাসঘাতকতার কাছে দেশপ্রেমের পরাজয়, যা উদ্দীপকে সমভাবে প্রতিফলিত হয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য হলো নবাব সিরাজউদ্দৌলার দেশপ্রেম। কিন্তু এ নাটকের ঘটনাপ্রবাহে উঠে এসেছে এক বেদনাবিধুর পরিণতি। সেনাপতি ও অমাত্যদের ঘৃণ্য ষড়যন্ত্রের কাছে নবাবকে বরণ করতে হয় করুণ পরিণতি। ফলে বিশ্বাসঘাতকতার কাছে পরাজয় ঘটে দেশপ্রেমের। উদ্দীপকে আলোচ্য নাটকের চেতনাকেই উপস্থাপন করা হয়েছে। সেখানে মিরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলার পতনের ঘটনাকে স্মরণ করা হয়েছে। মিরজাফর এই চক্রান্ত করেছিল নবাবের শিবিরে বসেই। মূলত তার এ বিশ্বাসঘাতকতার কারণেই পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন এবং বাংলার স্বাধীনতা-সূর্য ডুবে গিয়েছিল। এ ভাবেরই ব্যঞ্জনা বহন করছে 'নিভলো তোমার দিনের সূর্য দিগন্তরে' পঙক্তিটি। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাংলার স্বাধীনতাকে অক্ষুন্ন রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি মিরজাফর ও অন্যান্য অমাত্যদের ষড়যন্ত্রের ফলে গভীর বেদনা নিয়ে পরাজয় বরণ করেছেন। তাঁর সে মর্মবেদনাই রূপায়িত হয়েছে উদ্দীপকের কবিতাংশে। তাই নির্দ্বিধায় বলা যায়, উদ্দীপকের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার মিল রয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর