"উদ্দীপকের বঙ্গবন্ধু এবং তোমার পঠিত নাটকের নবাব সিরাজউদ্দৌলা একই সূত্রে গাঁথা।"-মন্তব্যটির যথার্থতা প্রমাণ কর।
উত্তর: • "উদ্দীপকে বঙ্গবন্ধু এবং আমার পঠিত নাটকের সিরাজউদ্দৌলা একই সূত্রে গাঁথা।"- মন্তব্যটি যথার্থ। • যারা দেশকে ভালোবাসেন, দেশের সার্বিক কল্যাণ কামনা করেন, প্রয়োজনে দেশের জন্য যারা জীবন বিলিয়ে দেন, তাঁরা চির অমর। তাঁদের সুকীর্তি তাঁদেরকে চিরকাল বাঁচিয়ে রাখে। • 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ দেশপ্রেমের মহিমায় গরীয়ান। তিনি রাজনৈতিক বিচক্ষণতার বলে এই ভূখণ্ডকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করে আসছিল। কিন্তু তাঁরই বিশ্বস্ত কর্মচারী ও নিকটজনরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ইংরেজদের সাথে হাত মেলায়। দেশ যখন চরম দুর্যোগের মুখে পতিত হয় তখন তারা থাকে নির্বিকার। সিরাজ পরাজিত হন ইংরেজদের হাতে। নিজ লোকদের বিশ্বাসঘাতকতায় ইংরেজদের হাতে তাঁর প্রাণ যায়। • উদ্দীপকের বঙ্গবন্ধুরও একই অবস্থা দেখা যায়। দেশ গঠনের প্রারম্ভিককাল থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তিনি ছিলেন বাংলাদেশ নামক রাষ্ট্রের স্রষ্টা। কিন্তু তাঁরই বিশ্বাস ও উদারতার সুযোগ নিয়ে পাকিস্তানি দোসররা তাঁকে হত্যা করে। তিনি সিরাজের মতো বিশ্বাসঘাতকতার শিকার হন। তাই বলা যায়, উদ্দীপকের বঙ্গবন্ধু এবং আমার পঠিত নাটকের নবাব সিরাজউদ্দৌলা একই সূত্রে গাঁথা।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকের বঙ্গবন্ধু এবং তোমার পঠিত নাটকের নবাব সিরাজউদ্দৌলা একই সূ…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর