গোবিন্দলালের কাকা 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো ।
উত্তর: গোবিন্দলালের কাকা 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের খালা ঘসেটি বেগম চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। 'সিরাজউদ্দৌলা' নাটকে আলীবর্দি খাঁ তার ছোটো মেয়ের ছেলে সিরাজকে খুব অল্প বয়সে বাংলার নবাব নিযুক্ত করলে, সিরাজের খালা ঘসেটি বেগম ঈর্ষান্বিত হয়ে ওঠেন। ফলে সিরাজের প্রতি অগ্নিসম হিংসা হৃদয়ে লালন করা শুরু করেন। এই পরিণতিতে ঘসেটি বেগম সিরাজের ধ্বংস নিশ্চিত করার ষড়যন্ত্রে মিরজাফর ও রাজবল্লভকে যুক্ত করেন। উদ্দীপকে জমিদার নন্দলালের মৃতুর পর তার একমাত্র উত্তরাধিকারী গোবিন্দলাল জমিদারি পায়। গোবিন্দলাল বয়সে তরুণ ও সরল প্রকৃতির। তার এ সুযোগ নিয়ে তার কাকা শিশির গোবিন্দলালের অমাত্যদের নিয়ে 'ঘরের শত্রু বিভীষণে' পরিণত হয়। যেটি 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের বড়ো খালা ঘসেটি বেগমের সাথে হুবহু সাদৃশ্যপূর্ণ। কারণ নবাব আলীবর্দী খাঁ যখন সিরাজউদ্দৌলাকে নবাব হিসেবে নিয়োগ দেন তখন তাঁর বড়ো মেয়ে ঘসেটি বেগমও এটি মেনে নিতে পারেননি বরং নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। তাই বলা যায়, উদ্দীপকের গোবিন্দলালের কাকার সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম চরিত্রটি সাদৃশ্যপূর্ণ
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
গোবিন্দলালের কাকা 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন কোন চরিত্রের সাথে সাদৃশ…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর