প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের সূর্য সেন এবং নবাব সিরাজউদ্দৌলা একই পরিণতির শিকার হয়েছেন।'— মন্তব্যটি বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপক এবং নাটকের প্রেক্ষাপট ভিন্ন হলেও সূর্য সেন এবং নবাব সিরাজউদ্দৌলা দুজনেই একই পরিণতির শিকার হয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকে ঘসেটি বেগম সিরাজের বড়ো খালা এবং শওকতজঙ্গের পালক মাতা। নিয়মানুযায়ী শওকতজঙ্গেরই নবাব হওয়ার কথা। সিরাজ মসনদে বসলে ঘসেটি বেগমের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় ফলে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে ঘষেটি বেগম। নবাবের অমাত্যদের মধ্যে অনেকেই ছিল তার বিরোধী। এদেরকে সাথে নিয়ে ইংরেজদের নিয়ে চক্রান্ত করে নবাবকে পরাজিত করার পরিকল্পনা করেন । এবং নবাব যুদ্ধে পরাজিত হলে তাকে নির্মমভাবে হত্যা করা হয় । উদ্দীপকে বর্ণিত মাস্টারদা সূর্য সেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন নেতা ছিলেন । তিনি এ দেশের মানুষদেরকে ব্রিটিশদের বিরুদ্ধে জাগিয়ে তোলার চেষ্টা করেছিলেন । চট্টগ্রামের ইউরোপীয় ক্লাব আক্রমণ করে। তাকে ধরিয়ে দেওয়ার জন্য ইংরেজরা দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে। এবং অর্থের লোভে এক ব্যক্তি তার অবস্থান জানিয়ে দিলে তাকে আটক করা হয়। এরপর নির্মমভাবে তাকে হত্যা করা হয় । 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব তাঁর দেশকে রক্ষার জন্য, দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য ইংরেজ বেনিয়াদের শত্রুতে পরিণত হন। তাঁর নিজ খালা ঘসেটি বেগম ও মিরজাফর ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে নবাবকে যুদ্ধে পরাজিত করে এবং তাঁকে নির্মমভাবে হত্যা করে । মাস্টারদা সূর্য সেনও ব্রিটিশদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য মূলত আন্দোলন করেছিলেন। ধরা পড়ে নির্মম পরিণতি বরণ করতে হয়েছে তাঁকে। এখানে প্রেক্ষাপট ভিন্ন হলেও সূর্য সেন ও সিরাজউদ্দৌলা একই পরিণতির শিকার হয়েছিলেন।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের সূর্য সেন এবং নবাব সিরাজউদ্দৌলা একই…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর