“উদ্দীপকের আবুল ফজলের মতো বিশস্ত মানুষ 'সিরাজউদ্দৌলা' নাটকেও ছিল।”— নাটকের প্রাসঙ্গিক চরিত্র বিশ্লেষণপূর্বক তোমার মতামত উপস্থাপন করো ।
উত্তর: মোহনলাল, মিরমদান, নারান সিং প্রমুখ ব্যক্তিদের ভূমিকা দেখে বলা যায়, উদ্দীপকের আবুল ফজলের মতো বিশ্বস্ত মানুষ নবাব সিরাজের দরবারেও ছিল নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতার মসনদে বসার পরপরই খালা ঘসেটি বেগমসহ অনেক শীর্ষস্থানীয় ব্যক্তির ষড়যন্ত্রের শিকার হন । এরই ধারাবাহিকতায় পলাশির প্রান্তরে নবাবের পরাজয় হয়। তবে এর বিপরীতে নাটকটিতে মোহনলাল, মিরমর্দান, নারান সিংদের মতো দেশপ্রেমিক ব্যক্তিরাও নবাবের দরবারে ছিলেন। তাঁরা জীবন দিয়েছেন; কিন্তু দেশপ্রেমের আদর্শ জলাঞ্জলি দেননি উদ্দীপকে মোগল সম্রাট আকবরের সভাকবি আবুল ফজলের নির্মোহ দেশপ্রেম ও কর্তব্যবোধের পরিচয় মেলে। পারস্য সম্রাটের কাছ থেকে অত্যন্ত লোভনীয় প্রস্তাব পেয়েও তিনি তাতে সাড়া দেননি। কেননা, তিনি নীতি ও আদর্শে ছিলেন অটল। নবাব সিরাজউদ্দৌলার দরবারেও এমন কয়েকজন বিশ্বস্ত ও নীতির প্রশ্নে আপসহীন মানুষ ছিলেন। মিরজাফর, ঘসেটি বেগমরা যখন জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে ব্রিটিশদের কেনা গোলাম হয়ে যায়, তখনো তারা দেশমাতৃকার পক্ষে মরণপণ লড়াই করেছেন। 'সিরাজউদ্দৌলা' নাটকে মিরজাফর বা ঘসেটি বেগমের বিশ্বাসঘাতকতার বিপরীতে নবাব সিরাজউদ্দৌলা, নারান সিং, মিমর্দান মোহনলালদের অকৃত্রিম দেশপ্রেমের পরিচয় ফুটে উঠেছে। অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার দরবারের শুধু বেইমান, দেশদ্রোহী মিরজাফরদের মতো লোকেরাই ছিল না, আবুল ফজলের মতো দেশপ্রেমিক মিরমদান, নারান সিং মোহনলালরাও ছিলেন। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যুক্তিসংগত।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“উদ্দীপকের আবুল ফজলের মতো বিশস্ত মানুষ 'সিরাজউদ্দৌলা' নাটকেও ছিল।”—…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর