শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আবুল ফজলের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের অমিল কোথায়? ব্যাখ্যা করো ।

উত্তর: দেশাত্ববোধ ও নৈতিকতার দিক থেকে উদ্দীপকের আবুল ফজলের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের অমিল রয়েছে। নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মিরজাফর সবচেয়ে সংকটময় মুহূর্তে নবাব এবং দেশের মানুষের সাথে চরম বেইমানি করে। নিশ্চিত বিজয়ের অবস্থানে থাকা সত্ত্বেও শুধু সেনাপতি মিরজাফরের নিষ্ক্রিয়তা ও তার কূটকৌশলের কারণে নবাবের বাহিনী পলাশির প্রান্তরে পরাজয় বরণ করে। ফলে এ দেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। উদ্দীপকে মোগল সম্রাট আকবরের সভাকবি আবুল ফজলের নীতি ও আদর্শের কথা বর্ণিত হয়েছে। পারস্য সম্রাটের কাছ থেকে অত্যন্ত লোভনীয় প্রস্তাব এলেও তিনি দেশ ও জাতির সাথে বেইমানি করে নিজ দেশের গোপন তথ্য পাচার করতে রাজি হননি। অথচ 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের ভূমিকা এর সম্পূর্ণ বিপরীত। তিনি দেশ ও জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনোকিছুরই তোয়াক্কা না করে ইংরেজদের সাথে হাত মেলান এবং নবাবের বিরুদ্ধে অবস্থান নিয়ে জাতির পরাজয়কে নিশ্চিত করেন। এদিক দিয়ে আবুল ফজলের সাথে মিরজাফরের অমিল পরিলক্ষিত হয়।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উদ্দীপকের আবুল ফজলের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের অম…

উদ্দীপক

সম্রাট আকবরের সভাসদ ছিলেন আবুল ফজল। সম্রাট সাম্রাজ্য পরিচালনার সব বিষয়েই তাঁর সভাসদের সঙ্গে পরামর্শ করতেন। একবার পারস্য সম্রাট আবুল ফজলকে প্রস্তাব দেন যে, তিনি যদি ভারতবর্ষের নানা গোপনীয় তথ্য পারস্যে পাচার করেন, তাহলে তাঁকে অনেক ধনসম্পদ দেওয়া হবে। আবুল ফজল 'ঘৃণাভরে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বলেন, 'আমি আমৃত্যু ভারত সম্রাটের হয়ে কাজ করব।

ঢাকা কলেজ · 2024

উত্তর

মোহাম্মদি বেগ দশ হাজার টাকার বিনিময়ে নবাব সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল।

উত্তর

মিরজাফরের ব্যক্তিত্বহীনতা দেখে রবার্ট ক্লাইভ তাকে ব্যঙ্গ করে প্রশ্নোক্ত মন্তব্যটি করেছিলেন। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর পূর্ব চুক্তিমতো নবাব হয় বিশ্বাসঘাতক ও ক্ষমতালোভী মিরজাফর। রাজদরবারে এসে মিরজাফর সিংহাসনে না বসে সিংহাসনের হাতল ধরে কর্নেল ক্লাইভের জন্য অপেক্ষা করতে থাকে। এতে মিরজাফরের ব্যক্তিত্বহীনতার বহিঃপ্রকাশ ঘটে। আর তা দেখেই ক্লাইভ প্রশ্নোক্ত মন্তব্যটি করেছিলেন।

উত্তর

দেশাত্ববোধ ও নৈতিকতার দিক থেকে উদ্দীপকের আবুল ফজলের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের অমিল রয়েছে। নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মিরজাফর সবচেয়ে সংকটময় মুহূর্তে নবাব এবং দেশের মানুষের সাথে চরম বেইমানি করে। নিশ্চিত বিজয়ের অবস্থানে থাকা সত্ত্বেও শুধু সেনাপতি মিরজাফরের নিষ্ক্রিয়তা ও তার কূটকৌশলের কারণে নবাবের বাহিনী পলাশির প্রান্তরে পরাজয় বরণ করে। ফলে এ দেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। উদ্দীপকে মোগল সম্রাট আকবরের সভাকবি আবুল ফজলের নীতি ও আদর্শের কথা বর্ণিত হয়েছে। পারস্য সম্রাটের কাছ থেকে অত্যন্ত লোভনীয় প্রস্তাব এলেও তিনি দেশ ও জাতির সাথে বেইমানি করে নিজ দেশের গোপন তথ্য পাচার করতে রাজি হননি। অথচ 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের ভূমিকা এর সম্পূর্ণ বিপরীত। তিনি দেশ ও জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনোকিছুরই তোয়াক্কা না করে ইংরেজদের সাথে হাত মেলান এবং নবাবের বিরুদ্ধে অবস্থান নিয়ে জাতির পরাজয়কে নিশ্চিত করেন। এদিক দিয়ে আবুল ফজলের সাথে মিরজাফরের অমিল পরিলক্ষিত হয়।

উত্তর

মোহনলাল, মিরমদান, নারান সিং প্রমুখ ব্যক্তিদের ভূমিকা দেখে বলা যায়, উদ্দীপকের আবুল ফজলের মতো বিশ্বস্ত মানুষ নবাব সিরাজের দরবারেও ছিল নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতার মসনদে বসার পরপরই খালা ঘসেটি বেগমসহ অনেক শীর্ষস্থানীয় ব্যক্তির ষড়যন্ত্রের শিকার হন । এরই ধারাবাহিকতায় পলাশির প্রান্তরে নবাবের পরাজয় হয়। তবে এর বিপরীতে নাটকটিতে মোহনলাল, মিরমর্দান, নারান সিংদের মতো দেশপ্রেমিক ব্যক্তিরাও নবাবের দরবারে ছিলেন। তাঁরা জীবন দিয়েছেন; কিন্তু দেশপ্রেমের আদর্শ জলাঞ্জলি দেননি উদ্দীপকে মোগল সম্রাট আকবরের সভাকবি আবুল ফজলের নির্মোহ দেশপ্রেম ও কর্তব্যবোধের পরিচয় মেলে। পারস্য সম্রাটের কাছ থেকে অত্যন্ত লোভনীয় প্রস্তাব পেয়েও তিনি তাতে সাড়া দেননি। কেননা, তিনি নীতি ও আদর্শে ছিলেন অটল। নবাব সিরাজউদ্দৌলার দরবারেও এমন কয়েকজন বিশ্বস্ত ও নীতির প্রশ্নে আপসহীন মানুষ ছিলেন। মিরজাফর, ঘসেটি বেগমরা যখন জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে ব্রিটিশদের কেনা গোলাম হয়ে যায়, তখনো তারা দেশমাতৃকার পক্ষে মরণপণ লড়াই করেছেন। 'সিরাজউদ্দৌলা' নাটকে মিরজাফর বা ঘসেটি বেগমের বিশ্বাসঘাতকতার বিপরীতে নবাব সিরাজউদ্দৌলা, নারান সিং, মিমর্দান মোহনলালদের অকৃত্রিম দেশপ্রেমের পরিচয় ফুটে উঠেছে। অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার দরবারের শুধু বেইমান, দেশদ্রোহী মিরজাফরদের মতো লোকেরাই ছিল না, আবুল ফজলের মতো দেশপ্রেমিক মিরমদান, নারান সিং মোহনলালরাও ছিলেন। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যুক্তিসংগত।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।