ডাকাত দলের প্রস্তুতির বিষয়টিকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ঘটনার সাথে তুলনা করা যায়? ব্যাখ্যা করো ।
উত্তর: ডাকাত দলের প্রস্তুতির বিষয়টিকে 'সিরাজউদ্দৌলা' নাটকের রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজ বাহিনীর নবাব সিরাজউদ্দৌলাকে আক্রমণের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ । 'সিরাজউদ্দৌলা' নাটকে ইংরেজদের ষড়যন্ত্র ও দুঃসাহসের কথা তুলে ধরা হয়েছে। ইংরেজরা এই বাংলায় আসে ব্যাবসা-বাণিজ্য করার জন্য। নি ধীরে ধীরে ইংরেজরা বাংলার শাসনব্যবস্থাকে দখল করার চেষ্টা করে। তারা ব্যাবসা বিস্তারের পাশাপাশি চিরস্থায়ীভাবে বাংলার শাসন ক্ষমতা দখল করার পরিকল্পনা করে। তাই ফোর্ট উইলিয়াম দুর্গে তারা অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে বাংলার নবাবের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। উদ্দীপকের ডাকাত সরদারের কার্যক্রমের মধ্যে ইংরেজদের প্রতিনিধি লর্ড ক্লাইভের প্রতিচ্ছবি প্রস্ফুটিত। ডাকাত সরদার নিজাম শহরে ডাকাতি কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি নিয়েছিল। এই লক্ষ্যে তারা শহরের একটি পুরাতন বাড়িতে আশ্রয় নিয়েছিল। পুরাতন বাড়িতে সুসংগঠিত হয়ে তারা ডাকাতি কার্য পরিচালনা করতে চেয়েছিল। নিজামের এই উদ্দেশ্য ও কর্মসূচি লর্ড ক্লাইভের কর্মসূচির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, ডাকাতদলের প্রস্তুতির বিষয়টিকে 'সিরাজউদ্দৌলা' নাটকের রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজ বাহিনীর নবাব সিরাজউদ্দৌলাকে আক্রমণের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
ডাকাত দলের প্রস্তুতির বিষয়টিকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ঘটনার সাথ…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর