উদ্দীপকের দ্বিতীয় পক্তিটি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রকে ইঙ্গিত করছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় লাইনে স্বার্থের প্রয়োজনে কাছের মানুষও পর হয়ে যাওয়ার যে কথা বলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে ঘসেটি বেগমের ক্ষেত্রে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ হয়ে উঠেছে। 'সিরাজউদ্দৌলা' নাটকে ঘসেটি বেগম নবাব সিরাজউদ্দৌলার আপন খালা। অথচ নিজের স্বার্থসিদ্ধির জন্য ঘসেটি বেগম নবাবের বিরুদ্ধাচরণ করেছেন। তিনি সবসময় নবাবের ধ্বংস কামনা করতেন। নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করার জন্য তিনি গোপনে অমাত্যদের সঙ্গে ষড়যন্ত্র করেছেন। রাজদরবারে নিজের প্রভাব বজায় রাখার জন্য ঘসেটি বেগম তার পুত্রতুল্য নবাব সিরাজউদ্দৌলাকেও দূরে ঠেলে দিতে দ্বিধা করেননি । উদ্দীপকের দ্বিতীয় চরণে স্বার্থের কাছে রক্তের সম্পর্ককেও তুচ্ছ বলা হয়েছে। মানুষ অনেক সময় ব্যক্তিস্বার্থ চরিতার্থের জন্য সর্বস্ব ত্যাগ করতেও দ্বিধা করে না। তারা স্বার্থ উদ্ধারের জন্য ভাইবোন, আত্মীয়- [ পরিজনকেও অবলীলায় দূরে ঠেলে দেয়। উদ্দীপকের দ্বিতীয় চরণে লেখক এই কথাটিই বোঝাতে তৎপর হয়েছেন। আর এ দিকটির বাস্তব রূপ দেখা যায় “সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগমের কর্মকাণ্ডে। অতএব, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ বলেই বিবেচিত হয়।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয় পক্তিটি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রকে ইঙ্গি…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর