শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকের কার্দির মতো 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের সেনাপতি বিশ্বস্ত থাকলে বাংলার স্বাধীনতা অক্ষুণ্ণ থাকতো।"— বিশ্লেষণ কর ।

উত্তর: উদ্দীপকের কার্দির মতো সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের সেনাপতি বিশ্বস্ত থাকলে বাংলার স্বাধীনতা অক্ষুণ্ণ থাকত— মন্তব্যটি সঠিক । • কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করলে ষড়যন্ত্র, করলে তার পতন অনিবার্য। শত ক্ষমতা থাকা সত্ত্বেও সে টিকে থাকতে পারবে না। ইতিহাস এই সত্যই প্রমাণ করে । • উদ্দীপকের কার্দি একজন বিশ্বস্ত দায়িত্বশীল সেনানায়ক। তার একনিষ্ঠতা অনেক দৃঢ়। তিনি জানেন আসন্ন যুদ্ধে তার বাহিনীর পরাজয় অবধারিত, তারপরেও তিনি কাপুরুষের মতো যুদ্ধ থেকে সরে যাননি। তার মতো এমন একজন বিশ্বস্ত সেনপাতি যদি থাকত তবে বাংলার ইতিহাস অন্যরকম হতো । বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের প্রধান সেনাপতি মিরজাফর। তিনি হলেন নীচ মানসিকতার অধিকারী। হীনস্বার্থ চারিতার্থ করতে তিনি বিশ্বাসঘাতকতা করেন নবাবের সাথে, জাতির সাথে। যার জন্য বাংলা তার স্বাধীনতা হারায়। যদি উদ্দীপকের কার্দির মতো নবাবের সেনাপতি বিশ্বস্ত হতো তবে বাংলার স্বাধীনতা অক্ষুণ্ণ হতো- মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

“উদ্দীপকের কার্দির মতো 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের সেনাপতি বিশ্বস্ত…

উদ্দীপক

জোহরা : আর একদিন কি দুদিন। তারপরেই সে ঘোর সময় শুরু হবে । তুমি ফিরে এসো। আমার সঙ্গে ফিরে চলো । কার্দি : যে ফিরে যাবে সে আমি হবো না। সে হবে বিশ্বাসঘাতক। সে হবে ইব্রাহিম কার্দির লাশ। তাকে দিয়ে তুমি কী করবে। [...] আমার সংকটের দিনে যারা আমাকে আশ্রয় দিয়েছে, কর্মে নিযুক্ত করেছে ঐশ্বর্য দান করেছে, সে মারাঠাদের বিপদের দিনে আমি চুপ করে বসে থাকবো? পদত্যাগ করবো? দল ত্যাগ করবো? সে হয় না জোহরা ।

সিলেট এমসি কলেজ · 2024

উত্তর

রায়দুর্লভের পিতার নাম জানকীরাম।

উত্তর

“এসেছ শয়তান। ধাওয়া করেছো আমার পিছু। কথাটি বলেছেন ঘসেটি বেগম সিরাজকে উদ্দেশ্য করেছেন । • 'সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজ নবাব হওয়ার পর থেকে তাঁর খালা ঘসেটি বেগম প্রতিহিংসায় জ্বলতে থাকেন। তিনি কোনোভাবেই সিরাজের ক্ষমতা গ্রহণকে মেনে নিতে পারেন না। এজন্য তিনি নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। এ কথা সিরাজ জানতে পেরে খালাকে নজরবন্দি করে রাখেন। এতে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। সিরাজ তাকে অনুসরণ করলে ক্ষিপ্ত হয়ে উক্ত উক্তিটি করেন। যাতে তার প্রতিহিংসা ও ঘৃণার ভাব প্রকাশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে কার্দি এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের বৈসাদৃশ্য আছে। • জগৎ সংসারে নানা ধরনের মানুষ আছে। কেউ নিজের দায়িত্ব কর্তব্যকে জীবন দিয়ে হলেও পালন করে, আবার কেউ নিজের স্বার্থ উদ্ধারের জন্য দায়িত্ব কর্তব্য ভুলে বিপথে চালিত হয় । • উদ্দীপকে কার্দি একজন দায়িত্বশীল বিশ্বস্ত সেনানায়ক। তিনি উপকারীর উপকার স্বীকার করেন। তাইতো নিশ্চিত পরাজয় জেনেও একসময় সাহায্যকারীর পক্ষ কাপুরুষের মতো ত্যাগ করেননি। তার এই একনিষ্ঠ বিশ্বস্ত চারিত্রিক বৈশিষ্ট্যের বিপরীত রূপ দেখতে পাই নাটকের মিরজাফর চরিত্রে। তিনি হীনস্বার্থ উদ্ধারের জন্য এক সময়ের আশ্রয়দাতা তথা দেশের শাসকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন প্রধান সেনাপতি হওয়া সত্ত্বেও। তার এই বিশ্বাসঘাতকতার জন্য বাংলা তার স্বাধীনতা হারায় । এভাবে উভয় চরিত্রের বৈসাদৃশ্য এখানেই।

উত্তর

উদ্দীপকের কার্দির মতো সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের সেনাপতি বিশ্বস্ত থাকলে বাংলার স্বাধীনতা অক্ষুণ্ণ থাকত— মন্তব্যটি সঠিক । • কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করলে ষড়যন্ত্র, করলে তার পতন অনিবার্য। শত ক্ষমতা থাকা সত্ত্বেও সে টিকে থাকতে পারবে না। ইতিহাস এই সত্যই প্রমাণ করে । • উদ্দীপকের কার্দি একজন বিশ্বস্ত দায়িত্বশীল সেনানায়ক। তার একনিষ্ঠতা অনেক দৃঢ়। তিনি জানেন আসন্ন যুদ্ধে তার বাহিনীর পরাজয় অবধারিত, তারপরেও তিনি কাপুরুষের মতো যুদ্ধ থেকে সরে যাননি। তার মতো এমন একজন বিশ্বস্ত সেনপাতি যদি থাকত তবে বাংলার ইতিহাস অন্যরকম হতো । বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের প্রধান সেনাপতি মিরজাফর। তিনি হলেন নীচ মানসিকতার অধিকারী। হীনস্বার্থ চারিতার্থ করতে তিনি বিশ্বাসঘাতকতা করেন নবাবের সাথে, জাতির সাথে। যার জন্য বাংলা তার স্বাধীনতা হারায়। যদি উদ্দীপকের কার্দির মতো নবাবের সেনাপতি বিশ্বস্ত হতো তবে বাংলার স্বাধীনতা অক্ষুণ্ণ হতো- মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।