“উদ্দীপকের মর্মার্থ ও 'সিরাজদ্দৌলা' নাটকের মূলচেতনা একই সূত্রে গাঁথা।”— মন্তব্যটি বিশ্লেষণ কর ।
উত্তর: “উদ্দীপকের মাঝি ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ একই সূত্রে গাঁথা”— মন্তব্যটি যথার্থ । • একজন দেশনায়ককে হতে হয় সাহসী, তেজোদীপ্ত, দূরদর্শী জ্ঞানসম্পন্ন, বিপদে ধৈর্যশীল এবং প্রত্যুৎপন্নমতি। যাঁর তেজোদীপ্তিতে সব সমস্যার অন্ধকার দূরীভূত হবে। তিনি হবেন আত্মপ্রতিষ্ঠ ও শক্তিমান । তা হলেই তিনি হতে পারবেন জাতির কাণ্ডারি, যোগ্য নেতা • উদ্দীপকের কবিতাংশে কবি এমন এক মাঝির প্রত্যাশা করেছেন, যিনি সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে তরির হাল ধরবেন। এখানে মাঝিকে দেশের নেতার সঙ্গে তুলনা করা হয়েছে। যিনি দেশের সংকটময় মুহূর্তে দেশ ও দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন। ভবিষ্যতের ডাকে সাড়া দিয়ে যিনি দুর্গম পথ পাড়ি দিতে কুণ্ঠিত হন না। ঝড়ের তীব্রতায় যিনি ভয় পান না। উদ্দীপকের মাঝির মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলাও সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন। অন্তরের আঘাত ও বাইরের আঘাত যখন একসঙ্গে আসে তখন সাধারণ মানুষ নিজেকে ঠিক রাখতে না পারলেও একজন দেশনায়ক তেজের সঙ্গে এসব ঠুনকো প্রতিকূলতা উপেক্ষা করতে পারেন বলে তিনিই আত্মপ্রতিষ্ঠ ও শক্তিমান। যার প্রমাণ নবাব সিরাজউদ্দৌলার মাঝে পাওয়া যায় ৷ • 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার মাঝে দেশপ্রেম এবং একজন দেশনায়কের গুণাবলির প্রতিফলন ঘটেছে। উদ্দীপকের মাঝিকেও কবি দেশের স্বার্থে সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে হাল ধরার আহ্বান জানিয়েছেন । যার মাঝে রয়েছে সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে দুর্গম পথ পাড়ি দেওয়ার শক্তি। আর এদিক থেকে উদ্দীপকের মাঝি এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজকে একই সূত্রে গাঁথা যায় ৷
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“উদ্দীপকের মর্মার্থ ও 'সিরাজদ্দৌলা' নাটকের মূলচেতনা একই সূত্রে গাঁথ…
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর