উদ্দীপকের আজমল চরিত্রটি সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
উত্তর: উদ্দীপকের আজমল চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহাম্মদি বেগ চরিত্রের প্রতিনিধিত্ব করে। • স্বার্থান্বেষী ও লোভী মানুষ নিজের স্বার্থ রক্ষার জন্য যেকোনো গর্হিত কাজ করতে পারে। লোভ, ক্ষমতা দখল, লালসা ইত্যাদির জন্য সে মনুষ্যত্ব বিকিয়ে দিয়ে পশুতে পরিণত হয়। তার মধ্যে কোনো কৃতজ্ঞতাবোধ থাকে না । • উদ্দীপকের আজমল একজন নীচু মানসিকতা ও অত্যন্ত লোভী একজন ব্যক্তি। কেননা যেই মুকিম সাহেব রাস্তা থেকে তুলে এনে তাকে স্নেহ-ভালোবাসায় বড় করে তুলেছেন, সেই আশ্রয়দাতার সম্পত্তি হস্তগত করার জন্যই আজমল সুযোগ খোঁজে । এভাবে একদিন অস্ত্রের মুখে তাঁর সম্পত্তি লিখে দিতে বাধ্য করে আজমল তাকে হত্যা করে। 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহাম্মদি বেগ চরিত্রেও এমন অকৃতজ্ঞতা লক্ষ করা যায়। নবাব সিরাজউদ্দৌলার পিতা মির্জা জয়নুদ্দিন অনাথ বালক মোহাম্মদি বেগকে আদর-যত্নে মানুষ করেছিলেন। অথচ তা ভুলে গিয়ে মাত্র দশ হাজার টাকার বিনিময়ে নবাবকে সে অত্যন্ত নিষ্ঠুরভাবে পিটিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। তাই বলা যায়, উদ্দীপকের আজমল চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহাম্মদি বেগ চরিত্রের প্রতিনিধিত্ব করে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের আজমল চরিত্রটি সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের প্রতিনিধি…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর