উদ্দীপকের মোহন চরিত্রের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ঘটনা ও চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা কর ।
উত্তর: উদ্দীপকের মোহন চরিত্রের সঙ্গে ' সিরাজউদ্দৌলা' নাটকের উমিচাঁদ চরিত্র ও পলাশির যুদ্ধের পূর্বে ইংরেজদের সাথে তার গোপন চুক্তির ঘটনাটির সাদৃশ্য রয়েছে । • অর্থ-সম্পদের লোভ মানুষকে অন্ধ করে দেয়। ফলে অর্থের জন্য সে যেকোনো গর্হিত কাজও করতে দ্বিধাবোধ করে না। নিজেদের স্বার্থে সে শত্রুর সাথে হাত মিলিয়ে দেশ ও দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে । • উদ্দীপকের মোহন থাকা-খাওয়াসহ মাসিক বেতনের বিনিময়ে প্রবাসী যতিন শেখের গ্রামের বাড়ি ও সম্পদের দেখাশোনা করে । প্রচণ্ড অর্থলোভী মোহন যতিন শেখের সহায়-সম্পদের যথেচ্ছা ব্যবহার ও তা আত্মসাৎ করলেও যতিন শেখের কাছে সে ভীষণ বিশ্বাসভাজন । যতিন দেশে এলে মোহন ডাকাত দলের সাথে মিলে যতিনের বাড়ি ডাকাতির পরিকল্পনা করে। সে মনে করে অর্থই সব, অর্থের চেয়ে বড় আর কিছু নেই। 'সিরাজউদ্দৌলা' নাটকের উমিচাঁদ চরিত্রেও একই বিষয় লক্ষ করা যায়। সে ছিল প্রচণ্ড অর্থলোভী ও দালাল। দালালি ব্যবসায় করে উমিচাঁদ কোটি টাকার মালিক হয়েছিল। কখনো কখনো নবাবের প্রয়োজনে উচ্চ সুদে টাকা ধার দিয়ে নবাবের দরবারে যথেষ্ট প্রভাবশালী হয়ে উঠেছিল। টাকার লোভে সে পলাশির যুদ্ধের পূর্বে ইংরেজদের সাথে গোপন চুক্তি করে। সে চুক্তি করে ইংরেজরা জয়ী হলে তাকে কুড়ি লক্ষ টাকা দেবে। এভাবে পলাশির যুদ্ধের পূর্বে সে মিরজাফর, রাজবল্লভ, রায়দুর্লভদের সাথে নবাবের বিরুদ্ধে গিয়ে গোপন চুক্তি করে যা উদ্দীপকের ডাকাত দলের সাথে মোহনের পরিকল্পনার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের মোহন চরিত্রের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ঘটনা ও চরিত…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর