উদ্দীপকের যে দিকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বিদেশিদের সঙ্গে বিদ্রোহের দিকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের সাথে সাদৃশ্যপূর্ণ। বিদেশিরা এ দেশের ওপর বহুবার আধিপত্য বিস্তার করতে চেয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তারা বাংলা ছাড়তে বাধ্য হয়েছে। বাঙালিরা তাদের সব অপচেষ্টাকে ব্যর্থ করে তাদেরকে দেশছাড়া করেছে। উদ্দীপকে সিপাহি বিদ্রোহের কথা বলা হয়েছে। ব্রিটিশ ও ইংরেজদের দীর্ঘদিনের শোষণের জাঁতাকলে পিষ্ট হতে হতে বাঙালিরা ক্ষিপ্ত হয়ে উঠেছিল। তাই তো তারা তাদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে। এই দিকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজ কর্তৃক ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সিরাজউদ্দৌলা ইংরেজদের ঔদ্ধত্য আচরণ মেনে না নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কারণ ব্যবসায়ের নাম করে তারা গোপনে অস্ত্র আমদানি করেছে এবং প্রজাদের নানাভাবে পীড়ন করেছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের যে দিকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর