শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আবুল মিয়া 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? আলোচনা কর।

উত্তর: উদ্দীপকের আবুল মিয়া 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের প্রতিনিধিত্ব করে। দেশে নানা সময় বহির্দেশের আঘাত আসে। এ সময় যারা যুদ্ধ করে দেশমাতৃকাকে রক্ষায় তৎপর হন তাঁরা হলেন প্রকৃত দেশপ্রেমিক। কিন্তু এমন কিছু মানুষ থাকে যারা দেশের সংকটাবস্থায় দেশের পাশে না দাঁড়িয়ে শত্রুপক্ষের সাথে হাত মিলায়। এরা দেশের ও জাতির চিরশত্রু। 'সিরাজউদ্দৌলা' নাটকের এমনই এক চরিত্র হলো মিরজাফর। সিরাজ যখন বাংলা-বিহার-উড়িষ্যা থেকে ইংরেজদের বিতাড়িত করতে চান তখন তাদের সাথে হাত মিলায় নবাবের সেনাপতি মিরজাফর। তিনি ছিলেন সেনাপতি। তিনি পবিত্র কোরআন স্পর্শ করে ওয়াদা করলেও শেষ পর্যন্ত তা রক্ষা করেননি। বরং যুদ্ধের সময় তার নির্দেশে সেনারা ইংরেজদের উপর হামলা করা থেকে বিরত থাকে। উদ্দীপকের আবুল মিয়াও এমনই এক চরিত্র। ১৯৭১ সালে যুদ্ধের সময় সে পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে নিজ এলাকার ক্ষতিসাধন করেছে। তাই বলা যায়, উদ্দীপকের আবুল মিয়া 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের প্রতিনিধিত্ব করে।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উদ্দীপকের আবুল মিয়া 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের প্রতিনিধিত্ব…

উদ্দীপক

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের কিছু মানুষ বিরোধিতা করেছে। অনেকে স্বার্থসিদ্ধির জন্যে গোপনে পাক সেনাদের সাথে হাত মিলিয়ে বাঙালি নিধনে তৎপর হয়ে উঠেছে। তেমনি দেশবিরোধী একজন ব্যক্তি আবুল মিয়া। পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে আঁতাত করে সে তার নিজের এলাকার অনেক ক্ষতিসাধন করেছে।

Rajshahi · 2024

উত্তর

পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার সৈন্যসংখ্যা পঞ্চাশ হাজারের বেশি ছিল।

উত্তর

নিরীহ লবণ চাষিকে ইংরেজরা নির্মম নিপীড়ন করায় নবাব ক্ষোভে আক্ষেপ প্রকাশ করে বলেছেন- "আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে।" নবাব সিরাজউদ্দৌলা মিরজাফর, রাজবল্লভ, জগৎশেঠের পরামর্শে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লবণের ইজারাদারি দিয়েছিলেন দেশের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত করার জন্য। তিনি মনে করেছিলেন এতে রাজস্ব বাড়বে এবং দেশের উন্নতি হবে। কিন্তু কোম্পানি বাণিজ্য করার নামে নিরীহ প্রজাদের ওপর অত্যাচার শুরু করে। তারা কম দামে পাইকারি দরে লবণ কিনে স্থানীয় লোকদের কাছে বেশি দামে বিক্রি করে। কেউ লবণ বিক্রি না করলে ইংরেজরা তার ওপর অত্যাচার করে। ফলে নবাব তাঁর সিদ্ধান্তকে ভুল অনুধাবন করে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

উদ্দীপকের আবুল মিয়া 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের প্রতিনিধিত্ব করে। দেশে নানা সময় বহির্দেশের আঘাত আসে। এ সময় যারা যুদ্ধ করে দেশমাতৃকাকে রক্ষায় তৎপর হন তাঁরা হলেন প্রকৃত দেশপ্রেমিক। কিন্তু এমন কিছু মানুষ থাকে যারা দেশের সংকটাবস্থায় দেশের পাশে না দাঁড়িয়ে শত্রুপক্ষের সাথে হাত মিলায়। এরা দেশের ও জাতির চিরশত্রু। 'সিরাজউদ্দৌলা' নাটকের এমনই এক চরিত্র হলো মিরজাফর। সিরাজ যখন বাংলা-বিহার-উড়িষ্যা থেকে ইংরেজদের বিতাড়িত করতে চান তখন তাদের সাথে হাত মিলায় নবাবের সেনাপতি মিরজাফর। তিনি ছিলেন সেনাপতি। তিনি পবিত্র কোরআন স্পর্শ করে ওয়াদা করলেও শেষ পর্যন্ত তা রক্ষা করেননি। বরং যুদ্ধের সময় তার নির্দেশে সেনারা ইংরেজদের উপর হামলা করা থেকে বিরত থাকে। উদ্দীপকের আবুল মিয়াও এমনই এক চরিত্র। ১৯৭১ সালে যুদ্ধের সময় সে পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে নিজ এলাকার ক্ষতিসাধন করেছে। তাই বলা যায়, উদ্দীপকের আবুল মিয়া 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের প্রতিনিধিত্ব করে।

উত্তর

"উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের আংশিক চিত্র প্রতিফলিত হয়েছে"- মন্তব্যটি যথার্থ। যারা দেশকে ভালোবেসে নিজের পুরো জীবন ব্যয় করে তাদেরকেই দেখা যায় নিজ দেশের মানুষ দ্বারা নির্মমতার বলি হতে। ইতিহাসে এমন প্রমাণ ও ঘটনা অহরহ আছে। একজন দেশপ্রেমিকের সঙ্গে হওয়া এমন ঘটনা আমাদের মর্মে পীড়া দেয়। 'সিরাজউদ্দৌলা' নাটক এমনই এক আখ্যান যেখানে একজন অকুতোভয় দেশপ্রেমিক সিরাজের করুণ পরিণতির কাহিনি লিপিবদ্ধ হয়েছে। সিরাজ ছিলেন বাংলা-বিহার-উড়িষ্যার নবাব। তাঁর নবাবি খালা ঘসেটি বেগম মেনে নিতে পারেন না। তিনি খালার অসূয়াবৃত্তির কবলে পড়েন। এছাড়া রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তাঁর সভাসদেরাও তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করে। যার পরিণতি হিসেবে দেশ হয়ে যায় পরাধীন ও নবাবের হয় করুণ মৃত্যু। উদ্দীপকের উল্লেখ্য অংশে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ ও দেশের সাথে বিশ্বাসঘাতকতার প্রতি ইঙ্গিত করা হয়েছে। সেখানে আলোচ্য নাটকের যে মূল বিষয় নবাবের করুণ পরিণতি ও দেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যাওয়া সেই ব্যাপারে কোনো আলোকপাত করা হয়নি। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের আংশিক চিত্র প্রতিফলিত হয়েছে।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।