উদ্দীপকের কোন চরিত্রটি সিরাজউদ্দৌলার প্রতিনিধিত্ব করে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আরিফ চরিত্রটি সিরাজউদ্দৌলার প্রতিনিধিত্ব করে। অল্প বয়সে অনেকেই খেলাচ্ছলে জীবনকে উপভোগ করলেও কর্তব্যবোধের তাড়নায় পরিণত চিন্তার অধিকারী হয়। তবে জীবন সব সময় একই ধারায় প্রবাহিত হয় না। কখনো আবার সেই সাজানো জীবনও লন্ডভন্ড হয়ে যায়। উদ্দীপকে কলেজপড়ুয়া ছেলে আরিফের পূর্বাপর জীবনকাহিনি উল্লেখ করা হয়েছে। সে তার পূর্বজীবনের স্ফূর্তিবাজি ছেড়ে কর্তব্যপরায়ণ হয়ে উঠেছিল। কিন্তু এই জীবন তার স্থায়ী হয়নি। তার বাড়ির কর্মচারীদের হাতেই সে নিহত হয়। এই চরিত্রটি নবাব সিরাজউদ্দৌলার পূর্বের রঙিন জীবন ও পরবর্তী জীবনের কর্তব্যপরায়ণতার সাথে মেলে। বাংলার নবাব সিংহাসনে বসে দেশের প্রতি বেশ মনোযোগী হয়ে উঠেছিলেন। প্রকৃত দেশপ্রেমিকের রূপ পরিগ্রহ করেছিলেন। কিন্তু তাঁর নিকটজনদের ষড়যন্ত্রে যুদ্ধে পরাজিত হন এবং তারাই তাঁকে হত্যা করে। এভাবে নবাব সিরাজ চরিত্রটি উদ্দীপকের আরিফের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের কোন চরিত্রটি সিরাজউদ্দৌলার প্রতিনিধিত্ব করে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর