উদ্দীপকের মাহাবুবের বন্ধুর প্রতি ঋণ শোধের তৃপ্ততা 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর ও ক্লাইভের ঐক্যের মধ্যে নেই।”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: "উদ্দীপকের মাহাবুবের বন্ধুর প্রতি ঋণ শোধের তৃপ্ততা 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর ও ক্লাইভের ঐক্যের মধ্যে নেই।" মন্তব্যটি যথার্থ। বন্ধুত্ব বা ঐক্য যদি নিঃস্বার্থ হয় তবে তা মনে মধুর তৃপ্তি এনে দেয়। কিন্তু কেউ যদি স্বার্থের কারণে বন্ধুত্ব বা ঐক্য তৈরি করে তবে তা মনে কোনো প্রশান্তি আনে না। উদ্দীপকের পিতৃ-মাতৃহারা, সহায়-সম্বলহীন মাহাবুবকে বন্ধু রিপন নিঃস্বার্থভাবে তার নিঃসন্তান এক খালার বাড়িতে লেখাপড়ার সুযোগ করে দেয়। মাহাবুব একসময় প্রতিষ্ঠিত হয়, নানা সামাজিক জনহিতকর কাজে সুনাম অর্জন করে। এক ঈদে জাকাত দেওয়ার সময় দীর্ঘ লাইনে বাল্যবন্ধু রিপনকে দেখতে পায় এবং বুকে টেনে নেয়। সড়ক দুর্ঘটনায় পঙ্গু রিপনের বাকি জীবন চলার জন্য আর্থিক সংস্থান নিশ্চিত করে মাহাবুব। বন্ধুত্বের ঋণ শোধের তৃপ্ততায় মুগ্ধ হয় রিপন। এখানে মাহাবুবের বন্ধুর প্রতি ঋণ শোধের তৃপ্ততা মনে এক অনির্বচনীয় সুখ এনে দেয়। এই সম্পর্কটি সম্পূর্ণ নির্মল ও নিঃস্বার্থ। কিন্তু 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর ও ক্লাইভের ঐক্যের মধ্যে সেই তৃপ্তি পাওয়া যায় না। কেননা এদের ঐক্য ছিল স্বার্থের কারণে। 'সিরাজউদ্দৌলা' নাটকে মিরজাফর ও ক্লাইভ নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের ঐক্য গড়ে তোলেন। মিরজাফর নবাব হওয়ার জন্য ক্লাইভের সঙ্গে হাত মেলান এবং ক্লাইভ মিরজাফরকে নামমাত্র নবাব বানিয়ে ফায়দা নিতে চান। এই ঐক্য শুধুই স্বার্থপরতার। কোনো আন্তরিকতা ও বন্ধুত্বের তৃপ্তি সেখানে নেই। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের মাহাবুবের বন্ধুর প্রতি ঋণ শোধের তৃপ্ততা 'সিরাজউদ্দৌলা' না…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর