"উদ্দীপকের মির সাদিক যেন বিশ্বাসঘাতক মিরজাফরেরই প্রতিচ্ছবি"- উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: “উদ্দীপকের মির সাদিক যেন বিশ্বাসঘাতক মিরাজাফরেরই প্রতিচ্ছবি।"- মন্তব্যটি যথার্থ। ক্ষমতার লোভে পড়ে মানুষ ন্যায়-অন্যায় ভুলে গিয়ে মনুষ্যত্বহীন হয়ে পড়ে। নিজের প্রভাব-প্রতিপত্তি ও ক্ষমতা লাভের জন্য তারা দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। উদ্দীপকের মির সাদিক একজন বিশ্বাসঘাতক সেনাপতি। তার ষড়যন্ত্রের কারণে দেশপ্রেমিক শাসক টিপু সুলতানকে জীবন দিতে হয়েছে। মির সাদিক লোভে পড়ে ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে এই চরম বিশ্বাসঘাতকতা করে। অন্যদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের চরিত্রেও মির সাদিকের মতোই আচরণ লক্ষ করা যায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাবের পলাশির যুদ্ধে নবাব তাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিলে তিনি ক্ষমতার লোভে ইংরেজদের সাথে গোপন চুক্তি করে নবাবকে যুদ্ধে হারিয়ে দেন। এভাবে তিনি বিশ্বাসঘাতকতা করে নবাবকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে দেশের স্বাধীনতা বিক্রি করে দেন। 'সিরাজউদ্দৌলা' নাটকে মিরজাফর পলাশি যুদ্ধের পূর্বে ক্ষমতার লোভে গোপনে ইংজেরদের সাথে নবাবের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হন। নবাবকে ক্ষমতাচ্যুত করার জন্য তিনি পলাশির যুদ্ধে কৌশলে যুদ্ধ না করে ইংরেজদের পক্ষে অবস্থান নেন। এভাবেই ক্ষমতার লোভে তিনি দেশ ও জাতির বিরুদ্ধে অবস্থান নিয়ে চরম বিশ্বাসঘাতকতার পরিচয় দেন, যা উদ্দীপকের মির সাদিকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকের মির সাদিক যেন বিশ্বাসঘাতক মিরজাফরেরই প্রতিচ্ছবি"- উদ্দীপ…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর