“অর্থের লোভ মানুষকে কৃতঘ্ন করে তোলে”— উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটক অবলম্বনে উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: "অর্থের লোভ মানুষকে কৃতঘ্ন করে তোলে"- উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটক অবলম্বনে উক্তিটি বিশ্লেষণ করা যায়। অর্থের লোভ মানুষকে অন্ধ করে দেয়। এই লোভে পড়ে মানুষ যেকোনো গর্হিত কাজও করতে পারে। অর্থলোভী মানুষ মনুষ্যত্ব বিসর্জন দিয়ে পশুত্বকে গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধা করে, না। ফলে তারা উপকারীর প্রতি কৃতজ্ঞতা স্বীকারের পরিবর্তে হয়ে পড়ে কৃতঘ্ন। উদ্দীপকের মানিক অল্প বয়সে বাবা-মা হারিয়ে অসহায় হয়ে পড়লে নরেশ দম্পত্তি তাকে নিজের সন্তানের মতোই আদর-যত্নে প্রতিপালন করে। অথচ তাদের সন্তানকেই সে মাতব্বরের প্ররোচনায় মাত্র পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে খুন করে। এভাবে সে অর্থের লোভে চরম অকৃতজ্ঞতার পরিচয় দেয়। 'সিরাজউদ্দৌলা' নাটকেও মোহাম্মদি বেগ চরিত্রে সামান্য অর্থের লোভে কৃতঘ্নতার পরিচয় দিতে দেখা যায়। যারা তাকে পরম আদর-যত্নে মানুষ করেছে, মাত্র দশ হাজার টাকার বিনিময়ে তাদেরই সন্তান সিরাজকে সে নির্মমভাবে হত্যা করেছে। তাই -সে উদ্দীপকের মানিকের মতোই অকৃতজ্ঞ ও বেইমান। 'সিরাজউদ্দৌলা' নাটকে অতীতে সব কথা ভুলে মোহাম্মদি বেগ মাত্র সামান্য কিছু টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলার মতো একজন নিরপরাধ ও দেশপ্রেমিককে নির্মমভাবে হত্যা করে। উদ্দীপকের মানিক চরিত্রেও একই ঘটনা লক্ষ করা যায়। এই দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“অর্থের লোভ মানুষকে কৃতঘ্ন করে তোলে”— উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটক…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর