উদ্দীপকের বক্তব্যের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্য আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের বক্তব্যের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্য রয়েছে। বিশ্বাসঘাতকরা দেশ ও জাতির শত্রু। আত্মস্বার্থ ও ক্ষমতার লোভে একশ্রেণির লোক স্বদেশ ও স্বজাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। এদের কারণে দেশপ্রেমিক শাসক ও সাহসী মানুষও লক্ষ্যে পৌঁছাতে পারেন না। তাঁদের জীবনে নির্মম পরিণতি নেমে আসে হীন স্বার্থপরতার জন্য। উদ্দীপকে ক্ষমতা ও স্বার্থের দ্বন্দ্বে পৃথিবীতে বহু নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার কথা বলা হয়েছে। এসব হত্যাকাণ্ডের সঙ্গে ওই ব্যক্তিদের কাছের মানুষরাই জড়িত ছিল। তারা নিজেদের স্বার্থে ইতিহাসের পাতায় করুণ অধ্যায়ের সূচনা করেছে। এমন মহান নেতাদের মধ্যে আব্রাহাম লিংকন, মহাত্মা গান্ধী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী প্রমুখ বিশেষভাবে উল্লেখযোগ্য। মহান বাক্তিদের নির্মমভাবে হত্যার সঙ্গে নিকটতম লোকদের জড়িত থাকার দিক থেকে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলাকে হত্যার বিষয়টি সাদৃশ্যপূর্ণ। বাংলার মসনদে আরোহণের পর থেকেই নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রাসাদ ষড়যন্ত্র শুরু করেন সিরাজের খালা ঘসেটি বেগম। ক্ষমতা না পাওয়ার কারণে ঘসেটি বেগম সিরাজের নবাব হওয়াটাকেই সবচেয়ে বড় ক্ষতি মনে করতেন। তাই তিনি প্রধান রাজ-অমাত্য ও সিপাহসালার মিরজাফর, জগৎশেঠ, রাজবল্লভের সঙ্গে হাত মিলিয়ে নবাবকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করেন। নবাব সবকিছু বুঝতে পেরেও কোনো প্রতিকার করতে পারেননি। সব ভুল বোঝাবুঝির অবসান করে দেশের স্বার্থে তিনি ঐক্যবদ্ধভাবে ইংরেজদের মোকাবিলা করার আহ্বান করেন। মিরজাফর পবিত্র ধর্মগ্রন্থ স্পর্শ করে শপথ নিয়েও পলাশির যুদ্ধে নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। ফলে নবাব পরাজিত ও বন্দি হন। পরে ক্লাইভের ইচ্ছায় মিরজাফরের জ্যেষ্ঠ পুত্র মিরনের সহযোগিতায় টাকার লোভে মোহাম্মদি বেগ হতভাগ্য নবাব সিরাজউদ্দৌলাকে নিষ্ঠুরভাবে হত্যা করে। এভাবে উদ্দীপকের বক্তব্যের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্য রয়েছে।'
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের বক্তব্যের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্য আলোচনা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর