উদ্দীপকের নূরলদীনের চেতনার সঙ্গে সিরাজউদ্দৌলার চেতনাগত সাদৃশ্য তুলে ধর।
উত্তর: দেশ ও দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও মমত্ববোধের দিক থেকে উদ্দীপকের নূরলদীনের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার চেতনাগত সাদৃশ্য বিদ্যমান। দেশপ্রেম একটি মহৎ গুণ। মানবিক বোধসম্পন্ন যেকোনো মানুষই নিজের দেশকে জীবন দিয়ে ভালোবাসে। প্রকৃত দেশপ্রেমিকের কাছে দেশমাতৃকার চেয়ে গুরুত্বপূর্ণ অন্য কিছুই হতে পারে না। আর তাই দেশ ও জাতির প্রয়োজনে তারা নিজেদের জীবন দিতেও কুণ্ঠিত হন না। উদ্দীপকের ১৭৮৩ সালে রংপুর-দিনাজপুর অঞ্চলের সামন্তবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী কৃষকনেতা নূরলদীনের কথা বলা হয়েছে।অত্যাচারী জমিদার ও ব্রিটিশদের হাত থেকে নিজ এলাকার মানুষকে মুক্ত করতে তিনি কৃষকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলেন। একইভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলাও দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে বিদেশি ইংরেজ বাহিনীর সাথে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হন। এক্ষেত্রে দেশ ও মানুষের প্রতি গভীর ভালোবাসাই তাদের এমন অবস্থানের কারণ। এভাবে তাদের মধ্যে চেতনাগত সাদৃশ্য পরিলক্ষিত হয়।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের নূরলদীনের চেতনার সঙ্গে সিরাজউদ্দৌলার চেতনাগত সাদৃশ্য তুলে…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর