"নবাব সিরাজউদ্দৌলার দেখানো পথই নূরলদীনের সংগ্রামের পথ।"- মন্তব্যটির পক্ষে যুক্তি দাও।
উত্তর: "নবাব সিরাজউদ্দৌলার দেখানো পথই নূরলদীনের সংগ্রামের পথ।"- 'সিরাজউদ্দৌলা' নাটক ও উদ্দীপকের আলোকে মন্তব্যটি যথাযথ। বাঙালি জাতির ইতিহাস হাজার বছরের পুরানো। এই দীর্ঘ পথপরিক্রমায় এই জাতি নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আজকের দিনে উপনীত হয়েছে। এক্ষেত্রে গভীর দেশাত্মবোধ ও অনাদি অতীতের সংগ্রামী চেতনাই ছিল তাদের এগিয়ে চলার মূল প্রেরণা।' 'সিরাজউদ্দৌলা' নাটকে' নবাব তাঁর অমাত্যবর্গ, নিকট-আত্মীয় ও প্রধান সেনাপতির ষড়যন্ত্রের শিকার হন। তাদের বিশ্বাসঘাতকতায় তিনি পলাশির যুদ্ধে পরাজিত হয়ে বন্দি হন। পরে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে তিনি ইংরেজদের প্রতিহত করতে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। উদ্দীপকে এক ঐতিহাসিক সংগ্রামী চরিত্র নূরলদীনের প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে। অত্যাচারী জমিদার ও সাম্রাজ্যবাদী ইংরেজদের হাত থেকে নিজ এলাকার মানুষদের রক্ষা করতে স্থানীয় কৃষকদের নিয়ে রংপুর-দিনাজপুর অঞ্চলে তিনি তাদের বিরুদ্ধে এক দুর্বার আন্দোলন গড়ে তোলেন। সংগত কারণেই তাঁর এই সাহসিকতাপূর্ণ ভূমিকার কথা দেশবাসী আজও ভোলেনি। শুধু তাই নয়, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে তাঁর এই সংগ্রাম আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে। 'সিরাজউদ্দৌলা' নাটকে বাংলার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য ইংরেজদের বিরুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার বীরোচিত ভূমিকাকে তুলে ধরা হয়েছে। তা সত্ত্বেও নিজের প্রধান সেনাপতি মিরজাফর ও সভাসদদের ষড়যন্ত্র ও অসহযোগিতার কারণে পলাশির যুদ্ধে তিনি পরাজিত হন। তবে তাঁর অনন্য দেশপ্রেম ও বীরত্বের জন্য বাঙালি জাতির মনে তিনি আজও অম্লান। একইভাবে উদ্দীপকের সামন্তবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী কৃষকনেতা নূরলদীনও নবাব সিরাজউদ্দৌলার মতো দেশাত্মবোধে উজ্জীবিত হয়েই বেনিয়া ইংরেজদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়ান। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"নবাব সিরাজউদ্দৌলার দেখানো পথই নূরলদীনের সংগ্রামের পথ।"- মন্তব্যটির…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর