উদ্দীপকের স্বদেশপ্রেম 'সিরাজউদ্দৌলা' নাটকে কোন চরিত্রে অনুপস্থিত? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের কবিতাংশে ফুটে ওঠা স্বদেশপ্রেমের দিকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রে অনুপস্থিত। বিবেকবোধসম্পন্ন যেকোনো ব্যক্তিই নিজ দেশকে হৃদয় দিয়ে ভালোবাসেন। তবে এমনও কিছু ব্যক্তি রয়েছে, যারা প্রয়োজনে দেশ ও মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতেও পিছপা হয় না। আত্মকেন্দ্রিক ও কূপমণ্ডুক বলেই তারা এমন ঘৃণ্য কাজ করে থাকে। উদ্দীপকের কবিতাংশে আমরা গভীর দেশাত্মবোধের স্ফুরণ দেখতে পাই। সেখানে দেশপ্রেমকেই সর্বাগ্রে স্থান দেওয়া হয়েছে। আর তাই কবির কাছে যেকোনো ধন-রত্নের চেয়ে নিজ মাতৃভূমিই সবচেয়ে দামি বলে প্রতীয়মান হয়েছে। পক্ষান্তরে 'সিরাজউদ্দৌলা' নাটকের সেনাপতি মিরজাফর এক আত্মকেন্দ্রিক ও বিশ্বাসঘাতক চরিত্র। বাংলার মসনদের অধিকার লাভের আশায় সে বিদেশি ইংরেজদের সাথে আতাঁত করে নবাবের পরাজয়কে ত্বরান্বিত করে। সাতার বিশ্বাসঘাতকতার কারণে শুধু নবাবের পরাজয়ই হয় না, বাংলার স্বাধীনতাও অস্তমিত হয়। সংগত কারণেই উদ্দীপকের কবিতাংশে ফুটে ওঠা স্বদেশপ্রেমের দিকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রে অনুপস্থিত।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের স্বদেশপ্রেম 'সিরাজউদ্দৌলা' নাটকে কোন চরিত্রে অনুপস্থিত? আ…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর