“ফিরে এসেছি রাজধানীতে স্বাধীনতা বজায় রাখবার শেষ চেষ্টা করব বলে।"- উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলার মধ্যে পলাশির যুদ্ধে পরাস্ত হয়ে স্বাধীনতা রক্ষার প্রবল আকাঙ্ক্ষার দিকটি প্রকাশ পেয়েছে। 'সিরাজউদ্দৌলা” নাটকে পলাশির যুদ্ধে নবাবের প্রধান সেনাপতি মিরজাফর বিশ্বাসঘাতকতা করে। ফলে নবাব সেখানে পরাস্ত হয়ে কিছু সৈন্য নিয়ে রাজধানীতে ফিরে আসেন। এ আসা পলায়ন নয়, পুনর্গঠিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টা করতে চান নবাব প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে সিরাজের সে আকাঙ্ক্ষাই অভিব্যক্ত হয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“ফিরে এসেছি রাজধানীতে স্বাধীনতা বজায় রাখবার শেষ চেষ্টা করব বলে।"- উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর