“আসামির সে অধিকার থাকে নাকি?” – কে, কাকে, কখন বলেছিল? বর্ণনা কর।
উত্তর: মৃত্যুদণ্ডপত্রে জাফর আলি খানের স্বাক্ষর আছে কিনা সিরাজউদ্দৌলা তা দেখতে চাইলে মিরন আলোচ্য উত্তিটি করে। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতন হলে সিরাজউদ্দৌলা মিরকাশেমের সেনাদের হাতে বন্দি হন। তাঁকে জাফরগঞ্জ কয়েদখানায় রাখা হয়। ক্লাইভের প্ররোচনায় মিরন সিরাজউদ্দৌলাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। কয়েদখানায় মিরন মোহাম্মদি বেগকে নিয়ে উপস্থিত হয়। মিরন নবাবকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলে। নবাব তখন মিরজাফরের স্বাক্ষর করা দণ্ডাদেশপত্র দেখতে চান। নবাবের কথার উত্তরে মিরন বলে, 'আসামির সে অধিকার থাকে নাকি!
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“আসামির সে অধিকার থাকে নাকি?” – কে, কাকে, কখন বলেছিল? বর্ণনা কর।
উত্তর