"উদ্দীপকে জনতার সম্মিলিত সংগ্রামে এদেশ স্বাধীন হলেও 'সিরাজউদ্দৌলা' নাটকে প্রতিরোধ না করে লোকজন মুর্শিদাবাদ ছেড়ে পালিয়েছে।"- উক্তিটির সত্যাসত্য যাচাই কর।
উত্তর: • "উদ্দীপকের জনতার সম্মিলিত সংগ্রামে এদেশ স্বাধীন হলেও 'সিরাজউদ্দৌলা' নাটকে প্রতিরোধ না করে লোকজন মুর্শিদাবাদ ছেড়ে পালিয়েছে।"- উক্তিটি সত্য। • যারা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তারা দেশ ও জাতির শত্রু। তারা নিজেদের স্বার্থে মানুষকে স্বাধীনতার সুখ থেকে বঞ্চিত করে। • উদ্দীপকে উল্লিখিত সম্মিলিত জনতার সংগ্রামের ফলে এ দেশ স্বাধীন হয়েছে। এ দেশের মুক্তিকামী জনতা সংঘবদ্ধভাবে স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং এ দেশ স্বাধীন হয়। পক্ষান্তরে 'সিরাজউদ্দৌলা' নাটকে বাংলার জনতা সম্মিলিতভাবে মিরজাফরদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ না করে মুর্শিদাবাদ ছেড়ে পালিয়েছিল। মিরজাফর এবং তার অনুসারীরা নবাবকে ক্ষমতাচ্যুত করার জন্য ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়। দেশ ও দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেও প্রজারা চুপ ছিল। • উদ্দীপকে বাংলার মুক্তিকামী জনতার সম্মিলিত প্রচেষ্টা বা সংগ্রামের ফলে এ দেশের স্বাধীনতা অর্জিত হয়। 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রজারা দেশদ্রোহী বিশ্বাসঘাতক মিরজাফরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না তুলে তারা মুর্শিদাবাদ ছেড়ে পালিয়েছিল। তারা যদি মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে না গিয়ে মিরজাফরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলত, তাহলে ফলাফল ভিন্ন হতো। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি সত্য।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকে জনতার সম্মিলিত সংগ্রামে এদেশ স্বাধীন হলেও 'সিরাজউদ্দৌলা' …
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর